আজ থেকে শুরু হচ্ছে বিগ বস ‌সিজন ১৬, নিশ্চিত প্রতিযোগী কারা জেনে নিন এখনই

রিয়্যালিটি টিভি শোয়ের বিগ ড্যাডি বিগ বস সিজন ১৬ শুরু হতে চলেছে ১ অক্টোবর, শনিবার অর্থাৎ আজ থেকে। সলমন খান ফের একবার বিতর্কিত প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মনোরঞ্জন দিতে হাজির হবেন। অঙ্কিতা লোখাণ্ডে, দিশা পারমার, শাইনি আহুজা, মুনাওয়ার ফারুকি, শাইশা শিণ্ডে, অঞ্জলি অরোরা, কণিকা মান, প্রাচী দেশাই ও ভিভিয়ান দিসেনার মতো সম্ভাব্য প্রতিযোগীদের পাশাপাশি কিছু নিশ্চিত প্রতিযোগীদেরও নাম সামনে আসছে। আসুন দেখে নেওয়া যাক তাঁদের নাম। বিগ বস ১৬ প্রিমিয়ার শো ১ অক্টোবর রাত সাড়ে ন'‌টা থেকে শুরু হবে।

সৌন্দর্য শর্মা

অভিনেত্রী সৌন্দর্য শর্মা, যিনি একাধিক ক্যামিও চরিত্রে ও ভোজপুরি পাওয়ার তারকা পবন সিংয়ের মিউজিক ভিডিও সহ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে।

গোরি নাগোরি

রাজস্থানের সঙ্গীতের সেনসেশন গোরি নাগোরিকে এই ইন্ডাস্ট্রি তথা দর্শকদের সঙ্গে বিগ বস ১৬-এর মঞ্চে পরিচয় করিয়ে দেবেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচ ও মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। গোরি নাগোরিকে এর আগে হরিয়ানার সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরির গানে নাচতে দেখেছি।

ভিভিয়ান ডিসেনা

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা বিগ বস ১৬-এর ঘরের নিশ্চিত প্রতিযোগী।

শিভিন নারাঙ্গ

টিভি অভিনেতা শিভিন নারাঙ্গকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে।

শিবাঙ্গী যোশী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী যোশী বিগ বস ১৬-তে অংশ নেবেন। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যয় থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

শালিন ভানোট

টেলিভিশন অভিনেতা শালিন ভানোট সলমন খানের এই শোতে আসবেন।

টিনা দত্ত

টেলিভিশন অভিনেত্রী টিনা দত্ত, যিনি উত্তরণ সিরিয়ালে ইচ্ছা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন, তাঁকেও দেখা যাবে বিগ বসের শোতে।

নিমরিত কউর আলুওয়ালিয়া

টিভি অভিনেত্রী নিমরিত কউর আলুওয়ালিয়া, যিনি ছোটি সর্দানি থেকে জনপ্রিয়তা পেয়েছেন তাঁকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে। নিমরিত আইনের পড়ুয়া হলেও তিনি বিউটি পেজেন্ট দিয়ে কেরিয়ার শুরু করেন ও পরে অভিনয় জগতে আসেন।

আব্দু রোজিক

আব্দু রোজিক বিগ বস ১৬-এর প্রথম নিশ্চিত প্রতিযোগী। তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আব্দু ১৮ বছরের হলেও তাঁর উচ্চতা মোটে ৩ ফিট। তাঁর গানের জন্য বিশাল ফলোয়ার্স রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বিশ্বের সবচেয়ে খাটো গায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+