Bigg Boss OTT Season 2: সানি লিওনির জন্যই বিগবস-৫-এ গিয়েছিলেন মহেশ, ফাঁস করলেন পুজা ভাট

বিগ বস ওটিটি-২ প্রতিদিনই যেন বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। হঠাৎ করে মহেশ ভাটের আগমন। এবং তার আচরণ নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগ বস ওটিটি-২-তে রয়েছেন মহেশ কন্যা পুজা ভাট।

২ অগাস্ট ফ্যামিলি রাউন্ডে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মহেশ ভাট। সেসময় পুজা জানিয়েছিলেন একটি চাঞ্চল্যকর ঘটনা। বিগবস-৫-এ মহেশ ভাটকে দেখা গিয়েছিল। সেটা নাকি পুরোটাই তিনি গিয়েছিলেন সানি লিওনির জন্য। মহেশ ভাটের সত্যিটা সকালের সামনে ফাঁস করে দিয়েছেন পুজা ভাট।

Bigg Boss OTT Season 2

সানি লিওনি জিসম-২ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিতে তাঁকে অভিনয় করাতে রাজি করানোর জন্যই মহেশ ভাট বিগ বস-২ তে গিয়েছিলেন বলে জানিয়েছেন পুজা। মহেশ কন্যা বলেছেন এই নিয়ে দ্বিতীয়বার আমার বাবা বিগবস হাউসে এসেছেন। এর আগে বিগবস ফাইভে গিয়েছিলেন। সেটার একটা অন্য কারণ ছিল। মহেশ ভাট গিয়েছিলেন সানি লিওনির জন্য।

মহেশ ভাট জানিয়েছিলেন বিগ বস শেষ হতে ৬ মাস অতোদিন অপেক্ষা করা যাবে না। তার আগেই জিসম-২ এ অভিনয় করানোর জন্য সানি লিওনির সঙ্গে কথা বলতে চান তিনি। কাজেই সেক্ষেত্রে বিগবস হাউসে যাওয়া ছাড়া উপায় ছিল না তাঁর। সেকারণেই তিনি সেখানে গিয়েছিলেন। তার পরে রাজি হয়েছিলেন সানি লিওনি। কাজেই বিগবস-৫ মহেশ ভাটের কাছে লাকি ছিল।

বিগবস ওটিটি-২-তে বেশ কড়া প্রতিযোগী পুজা ভাট। একাধিক বার তাঁকে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। আবার একাধিকবার যথেষ্ট পরিণত হয়ে কাজ করেছেন তিনি। এবার ফিনালের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে পুজার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং পুজাকে হারানো অন্যান্য প্রতিযোগীর পক্ষেও বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+