Biggboss OTT update: নজর কাড়ছেন শমিতা, বিগ বস হাউসে কেন কেঁদে ফেললেন শিল্পার বোন
Biggboss OTT update: নজর কাড়ছেন শিল্পার বোন শমিতা, ঝগড়ার পরই ঝরঝর করে কান্না তারকার
ক্রমেই জমে উঠছে বিগবস ওটিটি। ইতিধ্যেই ঘরের বাসিন্দাদের বিভিন্ন ধরনের টাস্ক দেওয়ার কাজ চলছে। এদিকে, বিগবস শমিতা শেট্টিকে রাকেশ বাপত সঙ্গে একটি বিশেষ টাস্ক দিয়েছে। সেই টাস্ক করতে গিয়ে কার্যত ঝগড়ার মেজাজে নিশান্ত ও শমিতাকে কথা বলতে দেখা যায়। দুজনের কথাকাটাকাটি এমন একটা পর্যায়ে চলে যায় যে শেষে শমিতাকে ঝরধর করে কেঁদে ভাসাতে দেখা গিয়েছে।

সেলেব রাকেশ বাপতের সঙ্গে শমিতা একটি পারফরম্যান্স করছিলেন বিগ বসের হাউসের টাস্কের জন্য। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, নিশান্তকে শমিতা জিজ্ঞাসা করছেন যে 'এই টাস্কটা কি পছন্দ হয়েছে তোমার?' এরপরই শমিতা বলেন, 'তুমি সবাইকে খুশি করতে চাও বলো?' এরপর কথা শুনেই নিশান্ত বলে ওঠেন, 'এত চেঁচাচ্ছ কেন ?' ব্যাস ! মাথা ঠান্জা রাখতে পারেননি শমিতা। শিল্পার বোন এরপরই কার্যত প্রবল ক্ষোভে ফেটে পড়েন। ওটিটি প্ল্যাটফর্ম ভুট -এর মাধ্যমে এবার বিগবস দেখা যাচ্ছে। সেই ভুটের তরফে প্রকাশিত ভিডিওতেই শিল্পার বোনেকে এমন ঘটনা ঘটাতে দেখা গিয়েছে। ভুটের তরফ থেকে তাদের অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত ভিডিও পাঠানো হয়, সেখানেই এমন ঘটনা দেখা গিয়েছে। এদিকে দেখা যাচ্ছে নিশান্ত ও শমিতার কথা কাটাকাটির মাঝে শমিতা চেঁচিয়ে উঠে বলছেন 'সাপ'। নিশান্তকেই তিনি সাপ বলে উল্লেখ করেছেন বলে অনেকের দাবি। এরপরই নিশান্ত তার প্রতিরোধে বলেন,'গালি দেবেননা'। যদি আপনি গানি শুনতে না পেরন, তাহলে গানি দেবনও না।' এরপরই চোখের জলে ভেসে যান শমিতা। কান্নায় ভেঙে পড়েন তিনি। ভুটের ভিডিওতে সেই ছবি ধরা পড়ে।
এরপর কাঁদতে কাঁদতে শমিতা তাঁর টাস্কের সঙ্গী রাকেশকে বলেন যে, 'এই ধরনের লোকজনের সঙ্গে তুমি আমায় বন্ধুত্ব করতে বলো? ' শমিতা সাফ জানান, আর তিনি এসব করতে পারছেন না। শমিতা বলেন, নিশান্ত তাঁকে বাকিদের সঙ্গে বন্ধুত্ব করে চলতে বললেও বিগবসের ঘরে তিনি তা করতে পারছেন না। শমিতার সঙ্গে বাকিদের বন্ধুত্ব থাকলে নিশান্তের সুবিধা হবে বলেও উল্লেখ করেন শমিতা। তবে শিল্পার বোন সাফ জানান যে দিব্যার মতো প্রতিযোগীদের সঙ্গে তিনি মিলে মিশে চলতে পারছেন না। উল্লেখ্য, নিশান্তের বিরুদ্ধে এর আগে একগুচ্ছ অভিযোগ দায়ের করে মুখ খোলেন শমিতা। এবার সেই শমিতাই আবার নিশান্তের সঙ্গে এই সমস্ত বক্তব্য কাঁদতে কাঁদতে রাখেন। এবারে বিগবসের মরশুমে এই গোটা পর্বটিই কার্যত জমে উঠছে বলে মনত অনেকের।












Click it and Unblock the Notifications