নয়া চমকের অপেক্ষায় দর্শকেরা, বিগ বসের নতুন প্রোমোতে মিলল তারই আভাস

বিগ বস ১৬ এই সিজনের সবচেয়ে বিনোদনমূলক রিয়্যালিটি শোতে পরিণত হয়েছে। রোজ প্রতিযোগীদের ভোল বদল দর্শকদের দারুণ পছন্দ হচ্ছে বলেই মনে হচ্ছে। নমিনেশন, এভিকশন, সপ্তাহের টাস্ক, প্রতিযোগিতা এবং আর অনেক কিছুর সাক্ষী থাকছে দর্শকরা। এগুলো ছাড়াও বন্ধুত্ব, শত্রুতা, প্রেম এই সবকিছুর দেখা মেলায় দর্শকদের দারুণভাবে বিনোদন হয়ে চলেছে। এই সবকিছু ছাড়াও বিগ বসে সম্প্রতি এই সিজনের সবচেয়ে বড় লড়াই দেখা গিয়েছে। যেখানে অর্চনা গৌতম ও শিব ঠাকরের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয়। অর্চনার হিংসাত্মক আচরণের কারণে বিগ বস তাঁকে বাড়ি থেকে তৎক্ষণাত বের করে দেন।

বিগ বসের নতুন প্রোমো প্রকাশ্যে

তবে কালার্স টিভির সাম্প্রতিক প্রোমো অনুযায়ী, আসন্ন পর্বে কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলেছে। সেরকমই আভাস পাওয়া গেল প্রোমো ভিডিওতে। রবিবারের পর্বে দেখা যাবে বাড়ি থেকে নিষ্কাশিত প্রতিযোগী অর্চনা গৌতম বিগ বসের বাড়িতে রাজকীয়ভাবে পুনরায় প্রবেশ করছেন। অর্চনাকে আবার বাড়িতে দেখে একমাত্র সৌন্দর্য্য ও প্রিয়াঙ্কাই খুশি হয়েছেন। প্রোমোতে এও দেখানো হয় যে অর্চনাকে বাড়িতে দেখে অত্যন্ত হতাশ হয়ে পড়েন সাজাদ খান, শিব ঠাকরে, এমসি স্ট্যান সহ অন্যান্যরা। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে গিয়ে অর্চনা বলেন, '‌মায়ের বাড়ি গিয়েছিলাম, শ্বশুড়বাড়িতে চলে এসেছি।'‌ সাজিদ খান অর্চনার পুনরায় ঘরে প্রবেশ করা নিয়ে বলেন, '‌অর্চনা আবারও কোথাও না কোথাও গিয়ে তাঁর সীমা অতিক্রম করবেন।'‌ নিমরিতকে বলতে শোনা যায়, '‌অপেক্ষা করুন অনেক কিছু দেখার। এটাই তো মজা।'‌

এই প্রোমোর ক্যাপশনে লেখা হয়েছে, '‌অর্চনা ফিরে আসার পর শুউ ধামাল, এখন বাড়িতে নতুন কোন হাঙ্গামা হবে?‌'‌। প্রসঙ্গত, শিব ঠাকরে অর্চনাকে বচসার সময় ব্যক্তিগত আক্রমণ করা নিয়ে অর্চনা ক্ষুব্ধ হয়ে শিবের গলা টিপে ধরেন। এই ঘটনার জন্য বাড়ির সদস্যদের একাংশ অর্চনাকে বের করে দেওয়ার দাবী জানান। বিগ বস অর্চনাকে তাঁর হিংসাত্মক আচরণের জন্য বাড়ির বাইরে বের করে দেন। তবে খুব কাছ থেকে গোচা ঘটনাটি বিচার করার পর সলমন শিব ঠাকরেকে শনিবার কা ওয়ার পর্বে তাঁর এই পরিকল্পনার জন্য ভর্ৎসনা করেন। সলমন শিবকে সতর্ক করে বলেন যে তাঁর সীমা অতিক্রম করা ঠিক হয়নি। শিবকে বকাঝকা করার পর সলমন ঘোষণা করেন যে অর্চনা বাড়ির ভেতর পুনরায় প্রবেশ করতে চলেছেন।

ইতিমধ্যেই বিগ বসের বাড়ি থেকে শ্রীজিতা দে, মান্য সিং ও গোরী নাগোরী বেরিয়ে গিয়েছেন। বর্তমানে রয়েছেন টিনা দত্ত, শার্লিন বানোট, গৌতম সিং ভিজ, সুম্বুল তাকির, শিব ঠাকরে, সৌন্দর্য্য শর্মা, অর্চনা গৌতম, নিমরিত কউর আলুওয়ালিয়া, আব্দু রোজিক, প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, অঙ্কিত গুপ্তা, এমসি স্ট্যান ও সাজিদ খান। গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বস সিজন ১৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+