বিগ বস ১৬–এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি, কাকে দেখে এত খুশি হলেন সুম্বুল দেখুন প্রোমোতে
ক্রমেই বিগ বস ১৬ আরও বিতর্কিত শোতে পরিণত হতে চলেছে। কখন কি হয় তা বলা খুবই মুশকিল। বিগ বসের এই সিজন বহুদিন পর দর্শকদের মনোরঞ্জন করতে সফল হয়েছে। প্রায় ৬ সপ্তাহ হয়ে গেল প্রতিযোগীরা বিগ বসের কাঁচে ঢাকা বাড়ির মধ্যে প্রবেশ করেছেন এবং রোজ কিছু না কিছু হাঙ্গামা করে যাচ্ছেন। তবে শোনা যাচ্ছে, এবার বিগ বসের বাড়ির সদস্য সংখ্যা বাড়তে চলেছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে নতুন কোনও সদস্য প্রবেশ করবেন।

বিগ বসের সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন অভিনেতা ফহমান খান। বৃহস্পতিবারের পর্বেই তাঁকে প্রবেশ করতে দেখা যাবে। এখানে উল্লেখ্য, মেগা সিরিয়াল ইমলি-তে সুম্বুল তৌকির খানের বিপরীতে অভিনয় করতেন ফহমান খান। তাঁদের অনস্ক্রীন টক-মিষ্টি সম্পর্ক দর্শকদের দারুণ পছন্দের ছিল। বাস্তবেও তাঁরা নাকি ডেট করছেন বলে গুজব ছড়িয়েছিল। যদিও এই দু'জন নিজেদের শুধু বন্ধু বলেই দাবী করে এসেছেন।
আজকের পর্বে দেখা যাবে যে বিগ বস ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রবেশের কথা ঘোষণার পরই প্রতিযোগীরা হতচকিত হয়ে যান। এরপরই বিগ বসের বাড়িতে ফহমান খান এন্ট্রি নেন। ফহমানকে দেখে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন সুম্বুল এবং তাঁকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তিনি। সুম্বুলকে বলতে শোনা যায়, 'আমার ফহমান এসে গিয়েছে।' প্রোমোতে এও দেখা গিয়েছে যে টিনা দত্ত ও শার্লিন বানোট ফহমানকে প্রতিযোগী হিসাবে দেখে একটু অবাক হন। সাজিদ খান এরপর সুম্বুলকে জিজ্ঞাসা করেন তিনি খুশি কিনা। সুম্বুল এরপর স্বীকার করেন যে 'ফহমান এসে গিয়েছে তো আমার আর কিছুই চাই না।' এরপর ফহমান ও সুম্বুলকে একে-অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে ফহমানের প্রবেশে যে অনেক সদস্যের মুখ ভারী হয়েছে তা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে।
ইতিমধ্যেই বিগ বসের বাড়ি থেকে নিষ্কাশিত হয়েছেন শ্রীজিতা দে, মান্য সিং, গোরী নাগোরী ও গৌতম ভিজ সিং। গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বস ১৬।












Click it and Unblock the Notifications