বিগ বস ১৫–এর দিওয়ালি সপ্তাহে পাঁচটি ধামাকা, যা দর্শকরা অত্যন্ত পছন্দ করেছেন

বিগ বস ১৫–এর দিওয়ালি সপ্তাহে পাঁচটি ধামাকা

অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৫ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। বাড়ির সদস্যদের ক্রমাগত লড়াই, তিক্ত বাকবিতণ্ডা, মিষ্টি সম্পর্কের সূচনা সবকিছুই বিগ বসের শোকে দর্শকদের প্রিয় শো করে দিয়েছে। এখন চলছে দিওয়ালি সপ্তাহ। আর বিগ বস আগেই জানিয়েছে যে এই সপ্তাহে নানান ধরনের চমক অপেক্ষা করছে বাড়ির সদস্যদের জন্য। এবার দেখে নেওয়া যাক পাঁচটি বড় দিওয়ালি ধামাকা যা এখনও পর্যন্ত বাড়ির মধ্যে ঘটে গিয়েছে।

সূর্যবংশীর প্রচারে বিগ বসের মঞ্চে ক্যাটরিনা কাইফ

সূর্যবংশীর প্রচারে বিগ বসের মঞ্চে ক্যাটরিনা কাইফ

বলিউডের গ্ল্যামারস ডিভা ক্যাটরিনা কাইফ ও পরিচালক রোহিট শেট্টি বিগ বসের মঞ্চে নিজেদের আসন্ন ছবি সূর্যবংশীর প্রচারে এসেছিলেন। এই সিনেমায় ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে। এছাড়াও সিনেমায় রয়েছেন রণবীর সিং ও অজয় দেবগণ। বিগ বসের মঞ্চে এসে ক্যাটরিনা ও রোহিত শেট্টিকে সলমনের সঙ্গে মজাদার খেলা খেলতে দেখা যায়।

সদস্যদের দুর্ব্যবহারের উচিত জবাব দিলেন সলমন খান

সদস্যদের দুর্ব্যবহারের উচিত জবাব দিলেন সলমন খান

এই উইকেন্ড কা ওয়ারে সলমন খান বিগ বসের সদস্যদের উচিত শিক্ষা দিলেন। সঞ্চালক সলমন খান সিম্বা, উমর রিয়াজ, জয় ভানুশালী, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, প্রতীক সহেজপাল ও আফসানা খানকে তাঁদের হিংসাত্মক আচরণের জন্য রীতিমতো ভর্ৎসনা করেন। তবে বিগ বসে সলমন খানের এই রূপ নতুন নয়। আগের সিজনগুলিতেও সলমনের এই অবতার দর্শকরা দেখেছেন।

 চাঞ্চল্যকর এলিমিনেশন

চাঞ্চল্যকর এলিমিনেশন

দিওয়ালি সপ্তাহের মাঝেই সবাইকে অবাক করে দিয়ে এলিমিনেশন হতে পারে। বাড়ি ছাড়ার জন্য এ সপ্তাহে নমিনেট হয়েছেন রাজীব আদাতিয়া, শমিতা শেট্টি, নিশান্ত ভাট, প্রতীক, উমর, সিম্বা, ইশান, মায়েশা ও আফসানা। দর্শকরা ইতিমধ্যেই কোন সদস্য বাড়ি ছাড়বেন তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।

 ওয়াইল্ড কার্ড এন্ট্রি

ওয়াইল্ড কার্ড এন্ট্রি

এই দিওয়ালি সপ্তাহেই হতে পারে দু'‌জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি। শোনা যাচ্ছে যে বিগ বস ওটিটি সদস্য রাকেশ বাপত ও নেহা বাসিন বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড হিসাবে প্রবেশ করতে পারেন। এই দু'‌জন প্রবেশ করলে বিগ বসের খেলা আরও জমে উঠবে। রাকেশ বাপত ইতিমধ্যেই শমিতার সঙ্গে ডেট করছেন এবং নেহা বাসিন ও প্রতীক সহেজপালের ঘনিষ্ঠতা নিয়ে সকলেই ওয়াকিবহাল।

 করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের মিষ্টি রসায়ন

করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের মিষ্টি রসায়ন

জনপ্রিয় টেলি তারকা করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের নতুন সম্পর্ক এই বিগ বসের বাড়িতেই গড়ে উঠতে দেখা গিয়েছে। করণ ও তেজস্বীর একে-অপরের প্রতি অনুভূতি কারোরই নজর এড়ায়নি। দর্শকদেরও পছন্দ এই জুটিকে। এক-একটা দিন তাঁদের সম্পর্ক আরও জোরদার হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+