বিগ বস ১৪: জান কুমারের প্রেমের প্রস্তাব খারিজ করে ‘ভাইজান’ বলে ডাকলেন নিক্কি
বিগ বস ১৪: জান কুমারের প্রেমের প্রস্তাব খারিজ করে ‘ভাইজান’ বলে ডাকলেন নিক্কি
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বিগ বসের বাড়ি সরগরম। বাড়ির প্রতিটি সদস্য যে যার নিজের মতো করে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে এখনও অনেকেই নিজেদের আসল চেহারা সকলের সামনে আনেননি। গত সপ্তাহে বাড়ির প্রথম সদস্য সারা গুরপাল এভিক্ট হয়ে যান আচমকাই। প্রতিদিনই এক–একজন সদস্যের কিচু কিছু রূপ আমরা এই বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি।

এ সপ্তাহে দর্শকদের আকর্ষণ আরও বাড়বে কারণ পবিত্র–ইজাজের রসায়ন কোন পথে চলেছে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বিগ বস মানেই শত টেনশনের মাঝেও রোম্যান্স। তাই বাড়ির কিছু সদস্যের মধ্যে এখন থেকেই তা দেখা দিতে শুরু করেছে। পবিত্র–ইজাজের পাশাপাশি কুমার শানুর সুপুত্র জান ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে নিক্কি তাম্বোলিকে বাড়ির বাইরে নিজের প্রেমিকা হিসাবে দেখার প্রস্তাব দিয়েছেন।
নিশান্তের সামনে দেওয়া জানের এ প্রস্তাব রীতিমতো খারিজ করেন নিক্কি এবং তাঁকে 'ভাইজান’ বলে ডাকেন। নিক্কি এও স্পষ্ট করে জানিয়ে দেন যে তাঁর এবং নিক্কির সম্পর্ক হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।












Click it and Unblock the Notifications