মাঝরাস্তায় খারাপ হয়ে গেল গৌরবের গাড়ি, দেখা হবে ঝিলিক-দেবার সঙ্গে! এবার কি ধরা পড়ে যাবে আঁখি?
বর্তমানে যে ধারাবাহিকগুলি সহজেই দর্শকের মন জয় করে নিচ্ছে তার মধ্যে অন্যতম হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'দুই শালিক'। দুই বোনের জীবন ও তাঁদের ভবিতব্য নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে আঁখি ও ঝিলিক দুই বোন। কিন্তু তাঁরা কেউ কাউকে চেনে না।
ঘটনাচক্রে তাঁদের দেখা হয় এবং বদলে যায় তাঁদের জীবনের সমীকরণ। ঝিলিক, আঁখির ছদ্মবেশে চলে আসে ছাতা বাড়িতে। তারপর তাঁর বিয়ে হয়ে যায় ওই বাড়ার ছেলে গৌরবের সঙ্গে। অন্যদিকে, ঝিলিকের ছদ্মবেশে বস্তিতে থাকতে শুরু করে আঁখি। সেখানে দেবার সঙ্গে তাঁর এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে। বর্তমানে এই বন্ধুত্বর সম্পর্কই ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছে।

এমন পরিস্থিতির মাঝেই দ্বিরাগমনে যাচ্ছে আঁখির ছদ্মবেশে থাকা ঝিলিক ও গৌরব। এদিকে, দেবা ও ঝিলিকের ছদ্মবেশে থাকা আঁখিও যাচ্ছে তাঁদের বন্ধু চারআনার দাদুর সঙ্গে দেখা করতে।
এর মধ্যেই ঘটে যায় আরেক ঘটনা। দ্বিরাগমনে যাওয়ার পথে ইতু পুজোর চাঁদা কাটতে ঝিলিক ও গৌরবের গাড়ি আটকায় একদল যুবক। গৌরব চাঁদা দিতে অস্বীকার করলেও ঝিলিক চমৎকার বুদ্ধি খাটিয়ে যুবকদের শেখায় কীভাবে চাপ তৈরি করে চাঁদা আদায় করা যায়। তারপর সেইভাবেই গৌরবের কাছ থেকে চাঁদা আদায় করে ওই একদল যুবক। এরপর চাঁদার ঘটনাটি মিটলেও তাঁদের যাত্রাপথ থামে না।
কিছুদূর যাওয়ার পর আচমকাই গাড়ি খারাপ হয়ে যায় গৌরবের। তখন ঝিলিক চালকের সিটে বসে পিছন থেকে গাড়ি ঠেলতে বলে গৌরবকে। ঠিক তখনই দেখা যায়, ঝিলিক এবং দেবা আশ্রমের দিকে যাওয়ার একই রাস্তায় আসছে। এবার কি তাহলে দেবা আর আসল আঁখির সঙ্গে দেখা হয়ে যাবে আসল ঝিলিক ও গৌরবের? এখন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকবৃন্দ।
আগামী পর্বে দর্শকের জন্য থাকছে বড় চমক। ঝিলিক ও আঁখি, দুই বোন কি আবার মুখোমুখি হবে? এবার কি গৌরব ও দেবার সামনে ফাঁস হবে ঝিলিক ও আঁখির পরিচয়? জানতে হলে প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।












Click it and Unblock the Notifications