এবার বিগ বসের বাড়ি ছাড়বেন কে?‌ সিদ্ধান্ত নেবেন বাড়ির ফ্রেশার্সরা

বিগ বস ১৪ এর খবর আপডেট

প্রতিদিন চমকের পর চমক অপেক্ষা করছে বিগ বসের বাড়িতে। গত সপ্তাহেই তুফানি সিনিয়ারদের সিদ্ধান্তে ঘরছাড়া হন সারা গুরপল। এ সপ্তাহে ফের পাশা বদলে ফেলল বিগ বস। নমিনেটেড সদস্যদের মধ্যে কে ঘরছাড়া হবেন, এবার তা সিদ্ধান্ত নেবেন ঘরে থাকা অন্যান্য ফ্রেশার্স সদস্যরা।

এবার বিগ বসের বাড়ি ছাড়বেন কে?‌ সিদ্ধান্ত নেবেন বাড়ির ফ্রেশার্সরা


বিগ বসের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বিগ বস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করছে। এ সপ্তাহে নমিনেট হয়েছেন অভিনব শুক্লা, রুবিনা দিলায়েক, জ্যাসমিন ভাসিন, জান শানু ও শেহজাদ দেওল। সূত্রের খবর, এই শোতে টুইস্ট আসবে তখন, যখন রুবিনা ও জ্যাসমিন সবচেয়ে বেশি ভোট পাবেন এবং সবচেয়ে কম ভোট পাবেন জান কুমার আর জানকে এলিমেশন থেকে বাঁচাতে হবে। যদিও এটা যে এরকমই হবে তা এখনও কোনও নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও এ সপ্তাহে কোনও এলিমিনেশন নেই এবং ঘর থেকে বাইরে যাওয়ার পদ্ধতি আগামী সপ্তাহে করা হবে।

প্রোমোতে এও দেখানো হয়েছে যে রাহুল বৈদ্য কথা বলছেন নিশান্তের বিষয়ে, নিশান্ত তাঁকে বলেছিলেন যে তিনি বিগ বসের শোটা বুঝতে পারছেন না, তাই রাহুল সে বিষয়েই বাড়ির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করছেন। নিক্কি তাম্বোলিকে এদিন স্পষ্ট বলতে শোনা যায় যে বিগ বস নিশান্তকে বাড়ি থেকে বের করে দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+