বিগ বস ১৩ -এ কোন বাঙালি তারকারা মাতাতে চলেছেন সলমনের আসর! দেখুন প্রতিযোগীর তালিকা
যাবতীয় প্রতীক্ষা শেষ করে আজ রাতেই পর্দা উঠতে চলেছে বিগ বস ১৩ -এর। এই অনুষ্ঠানের আসরে রানাঘাটের রানু মণ্ডল থাকতে পারেন , বলে আগেই শোনা গিয়েছিল। তবে শেষমেশ যে তালিকা উঠে এলো, তাতে রয়েছে বেশ কয়েকটি চোখ ধাঁধানো নাম। বহু সময়ে খবরে উঠে আসা একাধিক ব্যক্তিত্বের নাম উঠে আসছে বিগবসের প্রতিযোগীদের তালিকায়।

বিগবস ১৩ -তে থাকছেন ১৩ জন প্রতিযোগী। বহু বিতর্কিত এই অনুষ্ঠানে এবারের প্রতিযোগী তালিকায় রয়েছেন, টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লা, রশমী দেশাই। বাঙালির অভিনেতেরা দেবলীনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে অনুষ্ঠানে। এছাড়াও থাকছেন, দলজিৎ কৌর, আরতি সিং, পরশ ছাবড়া, কোয়েনা মিত্র, সিদ্ধার্থ দে, মাহিরা শর্মা, শেফালি বাগ্গা। থাকছেন অনু মালিকের ছোট ভাই আবু মালিক। রয়েছেন শেহনাজ গিল আসিম রিয়াজ।
এদিকে, শোনা যাচ্ছে, বলিউডের ১৩ জন সেলেব ছাড়াও, বিগ বস-এ আচমকা পা রাখতে পারেন অভিনেত্রী আমিশা প্যটেল। আগামী ৪ মাস ধরে চলবে ভারতীয় টেলিভিশনের এই হাইভোল্টেজ অনুষ্ঠান। আজ রাত ৯ টা থেকে শুরু হচ্ছে সলমন খান সঞ্চালিত এই জনপ্রিয় টিভি শো।












Click it and Unblock the Notifications