কোনোদিনই পূর্ণতা পাবে না ইন্দ্রাণী আর আদিত্যর সম্পর্ক? দেখুন প্রোমো
কোনোদিনই পূর্ণতা পাবে না ইন্দ্রাণী আর আদিত্যর সম্পর্ক? দেখুন প্রোমো
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ইন্দানী’। মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে এই সিরিয়ালটি। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। চ্যানেলের তরফে ধারাবাহিকের বিশেষ 'তোমাকে চাই’ পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে অনেকেই অবাক হয়েছেন, কী আছে সেই প্রোমাতে।

প্রোমোতে দেখা যাচ্ছে, আদিত্য হাসপাতালে তাঁর মনের কথা ইন্দ্রানীকে জানায়। কিন্তু উত্তরে তাঁর কপালে জুটল চড়। তবে এখন একটাই প্রশ্ন তাহলে ইন্দ্রানী ও আদিত্যর সম্পর্ক কোনদিনই পূর্ণতা পাবে না। আদিত্য টেথোস্কোপ দিয়ে ভালোবাসার চিহ্ন করে ইন্দ্রানীকে জানায় আমি আপনার সঙ্গে সারাজীবন কাটাতে চাই। এই কথা শুনে খুব রেগে যান ইন্দ্রানী। সজোরে একটা চড় মারেন আদিত্যকে। তারপরে সেখান থেকে চলে যান ইন্দ্রানী। আদিত্য কিন্তু চড় খেয়েও ভেঙ্গে পড়েননি। তিনি উঠে হাসেন। কোনোদিনই পূর্ণতা পাবে না ইন্দ্রাণী আর আদিত্যর সম্পর্ক? জানতে হলে আপনাকে দেখতে হবে চলতি মাসের ২৪ ও ২৫ তারিখের বিশেষ পর্ব।
অসুস্থ বরুণ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যায় ইন্দ্রানী। তখন তিনি ম্যাডামকে জানান আপনি এলেই আপনাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। কথা বলতে বলতে বরুণ বাবুর কানে মেশিন লাগিয়ে দেন ইন্দ্রানী। তারপরেই সে কানে শুনতে পায়। আর খুব খুশিও হন। বরুণ বাবু ও ইন্দ্রানী ম্যাডাম গল্পে মশগুল হয়ে ওঠে। তারপর সমানে ম্যাডাম বোর্ড সরিয়ে দিতে চাইলে তাঁকে বাঁধা দেন তিনি। তারপর বরুণ বাবুর মন ভালো রাখতে তার সঙ্গে কাটাকুটি খেললেন ইন্দ্রাণী। আগের প্রোমো সকলেই পছন্দ করেছেন।
বাড়ির সমস্ত দায়িত্ব সামলে, শ্বশুর, শাশুড়ির দেখাশুনা করে অফিসের যান অভিনেত্রী। এই সিরিয়ালের গল্প কিন্তু আলাদা ধরনের।ভালোবাসা কি সত্যিই বয়স দেখে হয়? আসছে 'ইন্দ্রাণী'। গতে বাঁধা মিষ্টি প্রেমের গল্প নয়।' এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাঁর সঙ্গে অভিনয় করছেন রাহুল গঙ্গোপাধ্যায়। এই ধারাবাহিক সম্প্রচারিত হয় কালার্স বাংলায়। প্রতিদিন রাত ৮ টায় কালাস বাংলায় এই সিরিয়াল টিভির পর্দায় দেখানো হয়।












Click it and Unblock the Notifications