‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখুন ‘জন্মাষ্টমী স্পেশাল পর্ব’
‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে দেখুন ‘জন্মাষ্টমী স্পেশাল পর্ব’
বাংলার জনপ্রিয় সিরিয়াল 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। সম্প্রীতি শুরু হওয়া ধারাবাহিকটি মাত্র কয়েক দিনে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছে। এই ধারাবাহিকে অনুগামীদের সবথেকে পছন্দের ব্যক্তি হলেন বোধি। ছোট্ট বোধির মাথায় যে কত বুদ্ধি, তা ধারাবাহিক না দেখলে বোঝাই যায় না। সোমবার ও মঙ্গলবার জন্মাষ্টমী উপলক্ষে এই ধারাবাহিকের স্পেশাল পর্বের প্রোমো চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে। কী দেখা যাচ্ছে প্রোমোতে।

প্রোমোতে বোধিকে বলতে শোনা যাচ্ছে, 'সামনেই জন্মাষ্টমী আসছে। শ্রীকৃষ্ণ অনেক চমক দেখাবে আমাদের বাড়িতে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে আপনাদের অবশ্যই আসা যাই। ভিডিওতে বোধিকে ছোট্ট গোপাল রূপে দেখা যাচ্ছে। সেখানে বাঁশি হাতে দোলনায় দোল খাচ্ছে বোধি। তাকে দেখতে একদম ছোট্ট গোপালের মতন দেখাচ্ছে । তার এমন সুন্দর সাজ অনেকেই পছন্দ করেছেন। জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল পর্ব দেখুন এই ধারাবাহিকের। সোমবার ও মঙ্গলবার এই ধারাবাহিকের স্পেশাল পর্ব দেখানো হবে।
এই ধারাবাহিকের প্রোমো দেখে সকলেই মজা পেয়েছেন। বোধিসত্ত্ব স্কুলে ক্লাস চলাকালীন স্যার এক ছাত্রকে জিজ্ঞাসা করেন, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? সে সঠিক উত্তর না দিতে পারলেও একটি ছাত্রী সঠিক উত্তর দেন। কিন্তু বোধি তো খুব বুদ্ধিমান। সে টাপাটপ উত্তর দিকে থাকে। আর বলে আরশোলা পরিবেশের জন্য ক্ষতিকারক হলেও আরশোলা কিন্তু বিষাক্ত হয় না। না হুল ফোটাতে পারে, না কামড়াতে পারে। আরশোলা নিরীহ। আর এটা বলতে না বলতেই বোধির খাতার ওপর উঠে আসে একটি আরশোলা। ব্যস! আর সে ভয়ে পেয়ে ক্লাস রুমে ছোটা ছুটি শুরু করে দেয় আর বলতে থাকে বাঁচাও। এর পর কী হবে, বোধির আর কী কী বুদ্ধি আছে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি’।
বলা বাহুল্য, পরিবারের সকলে ঘুরতে যাওয়ার জন্য তোড়জোড় করছে, তখন বাড়ির খুদে সদস্য বোধিসত্ত্ব পাঞ্জাবি, হাতে বড় ছাতা, চশমা পরে সকলের সামনে উপস্থিত হয়েছে। তাঁর এমন সাজ দেখে সবার প্রায় অবাক। তখন সে সকলকে বলছে ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক তো এটাই। বিদ্যাসাগর থেকে ভালো দাদু সবাই তো এটাই পরে ধুতি, পাঞ্জাবি। এটা তো বাঙালির ঐতিহ্য। কিন্তু সে সময় তাঁর বোন তাঁকে বলেন দাদা তুই তো ধুতিই পরিসনি। তখন বোধি বলেন ধুতি কী আমি একা পরতে পারি মা পরিয়ে দেবে, এই বলে সে তাঁর ব্যাগ থেকে মায়ের হাতে একটা ধুতি দিলেন।












Click it and Unblock the Notifications