পিলুকেই কি সিঁদুর পরালো আহির! ভাইরাল সেই প্রোমো, দেখুন ভিডিও
বেশ কিছুদিনের মধ্যে 'পিলু’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিয়াল শুরু হওয়া থেকে বেশ টানটান উত্তেজনা দেখা দিচ্ছে। এই ধারাবাহিকে বেশি জনপ্রিয় গান ও নাচ। জি বাংলায় এই ধারাবাহিকটি অনুষ্ঠিত হয়। নেটিজেনদের মন কেড়েছে 'পিলু’।

এবার চ্যানেলের তরফে অর্থাৎ জি বাংলার তরফ থেকে এই বাংলা ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পিলুকে টেনে নিয়ে এসে আহির সিঁদুর পরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সেই প্রমো।
এই ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী যিনি এই ধারাবাহিকে আহিরের চরিত্রে অভিনয় করছেন। আর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেঘা দাঁ, যিনি পিলুর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী 'ডান্স বাংলা ডান্স’-এ খ্যাত। এই জুটিকে বেশ মানিয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণ এখন পিলু ধারাবাহিকে রয়েছেন। ধারাবাহিকে আহির অর্থাৎ তাঁর গুরুজির সঙ্গে কলকাতায় গান শিখতেন গেছেন পিলু অর্থাৎ মেঘা। এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে কেউই তাঁরা দু’জন দুজনের সঠিক পরিচয় জানেন না।
উল্লেখ্য, যদি কিছু দিন আগে অর্থাৎ মাসের শুরুতেই এসেছিল ধারাবাহিকে নতুন মোড়। দেখা গিয়েছিল এক জন্মদিনের অনুষ্ঠানে গুরুজির মেয়ে রঞ্জা পিলুর নামে হার চুরির মিথ্যা অপবাদ দেয়। অনুষ্ঠানে অনেক লোকের মাঝে গুরুজির স্ত্রী ঋজুলা পিলুকে অনেক অপমানজনক কথা শোনান। সেই সঙ্গে পিলুর মায়ের ব্যাপারেও অনেক খারাপ খারাপ মন্তব্য করেছেন। নায়িকা পিলু তাঁর মায়ের নামে কারাপ কথা সহ্য করতে না পেরে গুরুগৃহ ছেড়ে চলে আসে।
অপমানের দিনই রাতে পিলু নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়ি ফিরে এসে তিনি একেবারে চুপ হয়ে যান। আর এত হাসিখুশি একটা মেয়ের মধ্যে এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যান পিলুর মা ও দাদু। কিন্তু বাড়ি ছেড়ে পিলু চলে যাওয়ার পর গুরুজি আহিরকে গ্রামে গিয়ে পিলুকে পিরিয়ে আনতে বলেন। পিলু কিন্তু একেবারেই নাছোড়বান্দা। মায়ের অপমানের কথা ভেবে পিলু আর ফিরে যেতে চায়নি। তবে, পরে আর কী ঘটতে চলেছে বাংলা ধারাবাহিকে সেদিকেই অনুগামীরা।












Click it and Unblock the Notifications