মনজয় করছে দেবশ্রীর সর্বজয়া, কোথায় দাঁড়িয়ে মিঠাই-খড়কুটো, টিআরপি যুদ্ধে এগিয়ে কে দেখে নিন

মন জয় করছে দেবশ্রীর সর্বজয়া, কোথায় দাঁড়িয়ে মিঠাই, খড়কুটো, টিআরপি যুদ্ধে এগিয়ে কে দেখে নিন

টিআরপি যুদ্ধে আরও একবার স্টার জলসাকে পেছনে ফেলে এগিয়ে গেল জি বাংলা। আর জি বাংলাকে শীর্ষে রাখতে সবচেয়ে বেশি সহায়তা করেছে '‌মিঠাই’‌। বৃহস্পতিবার ছোট পর্দার রেটিং চার্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল ১২.‌২ পেয়ে ফের প্রথম স্থান দখল করে নিয়েছে মোদক পরিবারের কাহিনী '‌মিঠাই’‌। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, দেবশ্রী রায়ের '‌সর্বজয়া’‌ এই কয়েকদিনের মধ্যে দর্শকদের এতটাই প্রিয় হয়ে উঠেছে যে ৮.‌৩ নম্বর পেয়ে এই ধারাবাহিক তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

প্রথম চারে এগিয়ে জি বাংলার সিরিয়াল

প্রথম চারে এগিয়ে জি বাংলার সিরিয়াল

আর তার পরেই সেই একই ধারা বজায় রেখে দ্বিতীয় স্থানে রয়েছে 'অপরাজিতা অপু'। এই সপ্তাহে অপরাজিতা অপু ট্রোলড হলেও টিআরপি তালিকায় তার রেটিং ৯.২। আসলে এই ধারাবাহিকের একটি দৃশ্যে অপুর পুকুরে ডুবে যাওয়া নিয়ে নেট মাধ্যমে হাসির হিরিক পড়ে যায়। কিন্তু সবকিছুকে ছাপিয়ে সকলের মন জয় করেছে অপরাজিতা অপু। এরপরই চতুর্থ স্থানে '‌‌কৃষ্ণকলি' ও '‌যমুনা ঢাকি'‌, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮।

স্টার জলসার খড়কুটো পাঁচ নম্বরে

স্টার জলসার খড়কুটো পাঁচ নম্বরে

পাঁচ নম্বরে অবশেষে জায়গা করতে পেরেছে স্টার জলসা। পাঁচ নম্বরে ৭.৯ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে '‌খড়কুটো'‌। এই ধারাবাহিকে এখন গুনগুন তার মিষ্টি বউদির সন্তানকে নিয়ে মেতেছে। গুনগুনের অতিরিক্ত অধিকার বোধে বিরক্ত হচ্ছে মিষ্টি। অথচ গুনগুন তাঁর বৌদির বাচ্চার প্রতি কিছুতেই তাঁর অধিকার ছাড়তে রাজি নন। তবে এ সপ্তাহে ষষ্ঠ স্থানে চলে এসেছে ইন্দ্রাণী হালদারের '‌শ্রীময়ী'‌। যার রেটিং পয়েন্ট ৭.১। সাত নম্বরে ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে স্টার জলসার '‌মহাপীঠ তারাপীঠ'‌। এর পরেই আট নম্বরে রয়েছে জি বাংলার '‌কড়িখেলা'‌ যার রেটিং পয়েন্ট ৬.৬। নয় নম্বরে '‌রানী রাসমণী'‌ যার রেটিং পয়েন্ট ৬.৫। ১০ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক '‌ধুলোকণা'‌ যার রেটিং পয়েন্ট ৬.৩। ‌

এবার দেখে নিন সব সিরিয়ালের রেটিং পয়েন্ট অনুযায়ী তালিকা

এবার দেখে নিন সব সিরিয়ালের রেটিং পয়েন্ট অনুযায়ী তালিকা

১) মিঠাই-১২.২

২) অপরাজিতা অপু-৯.২

৩) সর্বজয়া-৮.৩

৪) যমুনা ঢাকি, কৃষ্ণকলি-৮

৫) খড়কুটো-৭.৯

৬) শ্রীময়ী-৭.১

৭) মহাপীঠ তারাপীঠ-৬.৭

৮) কড়িখেলা-৬.৬

৯) রাসমণী-৬.৫

১০) ধুলোকণা-৬.৩

কেন বারবার এগিয়ে যাচ্ছে মিঠাই, অপু

কেন বারবার এগিয়ে যাচ্ছে মিঠাই, অপু

জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে মিঠাই, সর্বজয়া, অপরাজিতা অপু যেমন তাদের গল্পের জন্য দর্শকদের মন জয় করতে সফল হয়েছে, তেমনি কৃষ্ণকলি, যমুনা ঢাকি দর্শকদের সেভাবে টানতে পারছে না। গল্পের গতি খুবই ধীর এবং একই ধারায় বয়ে যাচ্ছে কোনও নতুনত্ব সেখানে দেখা যাচ্ছে না। অপরদিকে কড়িখেলা ধারাবাহিকটি একটু একটু করে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে। অন্যদিকে স্টার জলসার শ্রীময়ী ও খড়কুটো বাদে অন্য কোনও ধারাবাহিক সেভাবে রেটিং পয়েন্টে এগিয়ে আসতে পারছে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+