সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি কাকে বিয়ের প্রস্তাব দিলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক?
বিয়ের প্রস্তাব দিলেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক
ঝিলিককে মনে নেই এমন দর্শকের সংখ্যা নেহাতই খুব কম। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'মা’–এর সেই ছোট্ট কোঁকড়ানো চুলের মিষ্টি ঝিলিক এখন যুবতী। ঝিলিক ওরফে তিথি বসু এখন বরং চুটিয়ে প্রেম করছেন ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে। এবার সরাসরি তিনি তাঁর প্রেমিককে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেললেন।

আসলে দেবায়ুধের জন্মদিন উপলক্ষ্যে তিথি তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিথি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। যেখানে বয়ফ্রেন্ড দেবায়ুধের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি পোস্ট করেই তিথি তাঁর বয়ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর সঙ্গে দিয়েছেন বিয়ের প্রস্তাবও। তিথি তাঁর পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন লাভ। তুমি আমার কাছে সব। এর থেকে বেশি কিছু চাই না। তোমার সঙ্গে আমি বিয়ে করব এটাই আমরা আর একটা ইচ্ছা, যা আপাতত চাইছি আমি। তুমি মাঠে খেলবে আর আমি উল্লাসে চিৎকার করব। তোমাকে নীল জার্সি পরে দেখার সেই দিনের জন্য মুখিয়ে আছি!’
মা ধারাবাহিকে পর তিথিকে সেভাবে আর কোনও সিরিয়ালে দেখা যায়নি কারণ তিনি তাঁর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় তিথি। দেবায়ুধের সঙ্গে ছবি দেওয়ার পাশাপাশি নিজের বিভিন্ন ফটোশুটের ছবিও দেন তিনি। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় লাখ ছুঁই ছুঁই তাঁর ফলোয়ার্স সংখ্যা। অন্যদিকে দেবায়ুধও অনেকদিন ধরেই ক্রিকেট খেলছেন। জাতীয় দলে ডাক পাওয়া তাঁর স্বপ্ন। আর এই স্বপ্নকে পূরণ করার জন্য নিজের পাশে পেয়েছেন তিথিকে। দেবায়ুধের ইনস্টাগ্রামেও রয়েছে তিথি ও তাঁর বিভিন্ন ছবি।












Click it and Unblock the Notifications