প্রথম তিন থেকে বাদ ‘‌মিঠাই’‌, শীর্ষস্থান কে দখল করল, দেখুন সম্পূর্ণ টিআরপি তালিকা

প্রথম তিন থেকে বাদ ‘‌মিঠাই’‌, শীর্ষস্থান কে দখল করল, দেখুন সম্পূর্ণ টিআরপি তালিকা

বাংলা টেলিভিশন জগতে কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোনটাই বা পিছিয়ে পড়ল তা জানার একমাত্র উপায় হল টিআরপি তালিকা। আর বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা জানার দিন। প্রতি সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় ওঠানামা লেগেই থাকে। কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে আর কোন ধারাবাহিক পিছিয়ে রয়েছে তা একমাত্র জানার উপায় এই টিআরপি তালিকা। এই সপ্তাহে আসুন দেখে নিই কোন ধারাবাহিক এগিয়ে আর কোন ধারাবাহিক পিছিয়ে।

প্রথম স্থানে '‌গাঁটছড়া'‌

প্রথম স্থানে '‌গাঁটছড়া'‌

গত সপ্তাহ থেকেই এগিয়ে ছিল স্টার জলসার '‌গাঁটছড়া'‌। এ সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিক। ঋদ্ধি-খড়ি জুটির এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.২। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে টপার থাকার পর গত সপ্তাহতেই নড়ে গিয়েছিল '‌মিঠাই'‌-এর আসন। এ সপ্তাহেও জি বাংলার '‌মিঠাই'‌ দ্বিতীয় স্থানে আসতে পারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের টপার 'গৌরী এল'। ওই ধারাবাহিক পেয়েছে ৮.০। গত সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ছিল ৮.২। তারপরে তালিকায় রয়েছে ফের স্টার জলসা। এই সপ্তাহে তৃতীয় স্থানে '‌আলতা ফড়িং'‌। তার রেটিং পয়েন্ট ৭.৪। তবে সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই এই সপ্তাহে একটু কমের দিকেই।

একেবারে চতুর্থ স্থানে '‌মিঠাই'‌

একেবারে চতুর্থ স্থানে '‌মিঠাই'‌

জি বাংলার '‌মিঠাই'‌ এ সপ্তাহে একেবারে চতুর্থ স্থানে চলে গিয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২। প্রাপ্ত নম্বর যে অনেকটাই কমেছে তা বলার অপেক্ষা রাখে না। '‌মিঠাই'‌-এর পর পঞ্চম স্থানে চলে এসেছে '‌ধূলোকণা'‌। এই ধারাবাহিকের নম্বর ৭.‌১। এ সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌, তার প্রাপ্ত নম্বর ৬.‌৮। একসময় বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম হয়েছিল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। তবে বিগত বেশ কিছু দিন ধরে প্রথম তিনে থাকা হচ্ছে না কাকিমার। এই সপ্তাহে আবার আগের সপ্তাহ থেকেও নম্বর কমেছে খানিকটা। আগের সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৩।

আর কোন ধারাবাহিক কোন জায়গায়

আর কোন ধারাবাহিক কোন জায়গায়

সপ্তম স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। এই ধারাবাহিক পেয়েছে ৬.৪। সপ্তমে রয়েছে '‌উমা'‌, '‌জগদ্ধাত্রী'‌‌, '‌অনুরাগের ছোঁয়া'‌, প্রত্যেকের রেটিং নম্বর ৬.৪। অষ্টম '‌খেলনাবাড়ি'‌, তার প্রাপ্ত নম্বর ৫.‌৯, নবম '‌মাধবীলতা'‌, তার প্রাপ্ত নম্বর ৫.‌৭ এবং দশম হয়েছে '‌এই পথ যদি না শেষ হয়'‌, তার প্রাপ্ত নম্বর ৫.‌৬।

 প্রথম দশে কোন মেগা ধারাবাহিক

প্রথম দশে কোন মেগা ধারাবাহিক

* প্রথম - গাঁটছড়া (৮.২)

* দ্বিতীয় - গৌরী এলো (৮.০)

* তৃতীয় - আলতা ফড়িং (৭.৪)

* চতুর্থ - মিঠাই (৭.২)

* পঞ্চম - ধুলোকণা (৭.১)

* ষষ্ঠ - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৮)

* সপ্তম- জগদ্ধাত্রী (৬.৪)

* সপ্তম- অনুরাগের ছোঁয়া (৬.৪)

* অষ্টম - সাহেবের চিঠি (৫.৯)
খেলনা বাড়ি (৫.৯)

* নবম - মাধবীলতা (৫.৭)

* দশম - এই পথ যদি না শেষ হয় (৫.৬) ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+