অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের পর ভয়ঙ্কর ঘটনা ঘটল অভিনেত্রী মিশমি দাসের সঙ্গে, ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা
আরজি কর হাসপাতালের ভেতরে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার পরে গোটা রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্মক্ষেত্রে যদি একজন নারীকে এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে হয় তাহলে কোথায় নিরাপদ মেয়েরা। এই নিয়ে প্রশ্ন উঠেছে।
আরজি কর হাসপাতালের ঘটনার পর গোটা রাজ্যে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রকৃত দোষী শাস্তি চাই। টলিপাড়ার শিল্পীরাও সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাই নিয়ে প্রতিবাদ করার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এমনকী একাধিক মহিলা অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদে সামিল হওয়ায় তির্যক আক্রমণের শিকার হতে হয়েছিল।

কয়েকদিন আগেই অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে রাস্তার মধ্যে হেনস্থার শিকার হতে হয়েছিল। রাস্তায় তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। রাস্তায় ভয়ে আতঙ্কে থমকে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল।
তারপরে আবার অভিনেত্রী মিশমি দাস সোশ্যাল মিডিয়ায় তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি ফেলবুক পোস্টে লিখেছেন রবিার রাতে মাকে নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। বাড়ির সামনে অন্য একজন গাড়ি রেখে চলে যাওয়ায় তিনি নিজের গাড়ি রাখতে পারছিলেন না। সেই গাড়ি সরাতে বললে অভিনেত্রীকে এবং তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তার ভিডিও করতে গেলে রীতিমতো হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications