কোয়েল-শুভশ্রীদের টক্কর, মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা দেবেন এবার এই টেলি তারকা
পুজোর আর ১০০ দিনও বাকি নেই। মাত্র দেড় মাস বাকি। পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন প্রায় সকলেই। তার মাঝেই আবার পুজো প্যান্ডেলগুলিতেও শুরু হয়ে গিয়েছে শেষ বেলার তোরজোর। মহালয়ার দিনের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলও প্রস্তুতি শুরু করে দিয়েছে।
জি বাংলা, স্টার জলসা সহ একাধিক চ্যানেলে মহিষাসুর মর্দিনীর জন্য শ্যুটিংও হয়ে গিয়েছে। কোথাও কোয়েল তো কোথাও শুভশ্রী হচ্ছেন মহিষাসুরক মর্দিনী। তার খবরো প্রকাশ্যে এসেছে। দ্বিতীয়বার মা হওয়ার কারণে গতবার মহালয়ার শো করতে পারেননি শুভাশ্রী। এবার তিনি এবার আবারও ফিরছেন। তার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

এবার টলিপাড়ার অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়েই মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে আরও এক অভিনেত্রীকে। যাঁর অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ খুব বেশি দিনের নয়। বর্তমানে একটি জনপ্রিয় টেলিসিরিয়ালের অভিনেত্রী তিনি। তাঁর জনপ্রিয়তা রাই চরিত্রকে কেন্দ্র করে।
টিভির পর্দায় যাঁরা মহালায়া দেখবেন বলে বসে রয়েছেন। টেলিভিশনের মিঠিঝোরা সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। এবার তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর দুর্গা রূপে। তিনটি লুকে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই তার টিজার প্রকাশ্যে এসেছে। মহালয়ার সকালে টেলি দুর্গা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।
কাজেই কেবল সিরিয়াল নয় এবার মিঠিঝোরার রাইকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে। আরাত্রিকার অল্পসময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একের পর এক টানটান উত্তেজনায় চলছে সিরিয়ালটি। টিআরপি তালিকাতেও বেশ ভালো পয়েন্ট পয়ে রয়েছে সিরিয়ালটি।












Click it and Unblock the Notifications