RG Kar Hospital: এবার প্রতিবাদ মিছিল করবেন টেলি তারকারা, কবে কোথায় হবে সমাবেশ জেনে নিন
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন বাংলার টেলি সিরিয়াল শিল্পীরা। আগামী ১৫ অগাস্ট তারা প্রতিবাদ মিছিল করবেন। ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হবে মিছিল। সন্ধে ৬টায় তারকারা মিছিল করবেন। গত রবিবার মিছিল করেছিলেন সিনেপাড়ার তারকারা। তাতে সামিল হয়েছিলেন আবির থেকে শুরু করে সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, স্বস্তিকা সকলেই।
এবার প্রতিবাদ মিছিলেন নামছেন টেলি তারকারা। সোমবার আবার সৌরভ গাঙ্গুলি এবং ডোনা গাঙ্গুলি তাঁর নাচের স্কুলের মেয়েদের নিয়ে প্রতিবাদ মিছিল করবেন। রাত দখলের কর্মসূচির দিনেই টলিপাড়ার অনেক তারকাই রাস্তায় নেমেছিলেন। সোহিনী, শুভশ্রী থেকে শুরু করে বিদীপ্তা, সুদীপ্তা এরা সকলেই পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন।

অন্যদিকে বাংলার সঙ্গীত শিল্পীরাও প্রতিবাদে পথে নেমেছিলেন সোমবার। ইমন, কৌশিকী সকলেই পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন। মঙ্গলবার শহরের রাস্তায় ক্রীড়াবিদদেরও দেখা গিয়েছে। রাজপথে প্রতিবাদে ঝড় তুলেছেন তাঁরা। আবার ডার্বি ম্যাচ বাতিল করে প্রতিবাদ মিছিল করেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের খেলোয়াড় এবং ক্রীড়াবিদরা। সেদিন প্রথম রাজপথে একসঙ্গে দেখা গিয়েছিল সবুজ-মেরুন-লাল-হলুদকে।
আরজি কর হাসপাতালের ঘটনায় ১২ দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনও ওই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট যা বলছে তাতে এই ঘটনায় একজনের জড়িত থাকা সম্ভব নয়। যেভাবে মুখ চেপে ধরে গলা টেপা হয়েছিব নির্যাতিতার তাতে মদ্যপ অবস্থায় একা সঞ্জয় রায়ের পক্ষে সেটা করা সম্ভব নয়।
সুপ্রিম কোর্ট পর্যন্ত কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারকে এই নিয়ে ভর্ৎসনা করেছে। কীভাবে এই ধরনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications