Bengali Song: পোখরাজ ও রুদ্রনীলের যুগলবন্দিতে নতুনভাবে ধরা দিল দুই লোকসঙ্গীত
Bengali Song: মানুষের জীবনে চলার পথে বন্ধুর প্রয়োজনীয়তা অসামান্য। বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে সহযোগিতা, পাশাপাশি চলা। বন্ধু ছাড়া বাঁচা দায়। অর্থাৎ, যাকে বলে 'বন্ধু বিনে প্রাণ বাঁচে না'। লোকসঙ্গীতের মাধ্যমে এই সম্পর্কের সুন্দর বর্ণনা তুলে ধরেছেন লোকশিল্পীরা।
এবার এই লোকসঙ্গীতই নতুনভাবে শ্রোতাদের কাছে নিয়ে এলেন শিল্পী পোখরাজ চক্রবর্তী ( Singer Pokhraj Chakraborty)। তাঁর কণ্ঠে আবারও জীবন্ত হয়ে উঠেছে 'বন্ধু বিনে প্রাণ বাঁচে না' গানটি।

তবে এখানেই শেষ নয়, শিল্পী পোখরাজের সঙ্গে জুটি বেঁধে আরও এক লোকসঙ্গীত 'দিলো না দিলো না' গানটি গেয়ে শ্রোতাদেের মন জয় করেছেন শিল্পী রুদ্রনীল গুহ (Bengali Singer Indranil Guha) ।
সম্প্রতি ইমন চক্রবর্তীর প্রযোজনায় এবং পোখরাজ ও রুদ্রনীলের যুগলবন্দিতে প্রকাশ পেয়েছে 'বন্ধু বিনে' ও 'দিলো না দিলো না' গান দুটি। মিউজিক ভিডিওর আকারে শ্রোতাদের কাছে পৌঁছে গিয়েছে এই গান। দুই গানে মেলবন্ধনে তৈরি এই ভিডিও সহজেই শ্রোতা এবং দর্শকদের মন জয় করে নিয়েছে।
লোকসঙ্গীত মানেই মাটির গান। তাই এই দেশের মাটি, আকাশ, বাতাস, গাছপালা অর্থাৎ প্রকৃতির কোলেই এই গানের ভিডিওটি শুট করা হয়েছে। গান গাওয়ার পাশাপাশি এই ভিডিওটিতে অভিনয়ও করেছেন পোখরাজ চক্রবর্তী ও রুদ্রনীল গুহ।
এই মিউজিক ভিডিওটির রেকর্ডিং, মিক্সিংয়ের দায়িত্বে ছিলেন নীলাঞ্জন ঘোষ। ইমন চক্রবর্তীর প্রযোজনা সংস্থা থেকে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে।

প্রকাশ্যে আশার পরই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে এই দুটি লোকসঙ্গীত। মাটির গানে যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন দুই শিল্পী। তাই শিল্পী পোখরাজ চক্রবর্তী ও রুদ্রনীল গুহকে শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকরা।












Click it and Unblock the Notifications