প্রকাশ্যে এল 'তুমিই যে আমার মা’-র প্রোমো, ম্যান্ডিকে নতুন ‘মাম্মা’ হিসাবে মানতে পারবে আরু?

প্রকাশ্যে এল 'তুমিই যে আমার মা’-র প্রোমো, ম্যান্ডিকে নতুন ‘মাম্মা’ হিসাবে মানতে পারবে আরু?

নতুন ধারাবাহিক শুরু হলে তার প্রতি এক আলাদা চাহিদা-অনুভূতি থাকে সবার। নতুন সিরিয়ালে কী দেখানো হবে না হবে, কী ভাবেই বা ধারাবাহিকের গল্প এগোবে, তা নিয়ে উত্তেজনা থাকে সকলের। কারণ, প্রথম থেকেই ধারাবাহিকে থাকে টানটান উত্তেজনা। তা কিন্তু কেউ মিস করতে চান না। সম্প্রতি কালার্স বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'তুমিই যে আমার মা'। মাত্র কয়েকদিনের মধ্যে সকলের মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের এক নতুন প্রোমো। কী আছে সেখানে তা দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল তুমিই যে আমার মা’-র প্রোমো, ম্যান্ডিকে নতুন ‘মাম্মা’ হিসাবে মানতে পারবে আরু?


এই ধারাবাহিকে অভিনয় করছেন সুমন দে, প্রিয়া মণ্ডল-সহ অন্যান্যরা। এখানে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করছেন আরাধ্যা বিশ্বাস। তার অভিনয় দেখার মত। এত ছোট বয়সে এত সুন্দর অভিনয়ে মুগ্ধ হয়ে থাকেন অনেকেই। এবার ধারাবাহিকে আগমন হচ্ছে এক নতুন চরিত্রের। আসছে টেলি অভিনেত্রী পিয়ালী শাসমল, তাঁকে দেখা যাবে ম্যান্ডির চরিত্রে।

আরুর নতুন বন্ধু এবং 'নতুন মাম্মা' হয়ে এই ধারাবাহিকে আসছেন পিয়ালী। বিদিশার বন্ধুর মেয়ে ম্যান্ডি। ম্যান্ডি কী পারবে তার কাছের, ভালো বন্ধু হয়ে উঠতে। ভিডিওতে দেখা যাচ্ছে, খেতে বসে খুব জেদ সে। সে নতুন বন্ধুর কাছে খেতে চায়। স্পেশাল চিকেন দিয়ে ভাত সে তার হাত খেতে চায় না। বায়না ধরে। আর তা দেখে বাড়ির সদস্যরাও অবাক হয়ে যান।

ধারাবাহিকে ম্যান্ডি খল চরিত্রে অভিনয় করছেন। বাড়ির সকলে কী বুঝতে পারবে তার মতলব। সে কী পারবে আরুর মা হয়ে উঠতে। পিয়ালী এই প্রথমবার নয় আগেও অনেক ধারাবাহিক করেছেন। তবে তিনি একজন সুদক্ষ মডেলও। এর আগে তিনি সাঁঝের বাতি', 'তিন শক্তির আধার-ত্রিশূল' ধারাবাহিকে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন। 'গাঁটছড়া’ সিরিয়ালে ধূসরের ভূমিকায় অভিনয় করেন তিনি।

অপরদিকে, আসছে নতুন আরেক ধারাবাহিক। সেখানে দেখা যাচ্ছে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দেখা মিনু রাজনীতিতে যোগ দিয়েছে। মিনু নিজের সাহস আর জেদকে সঙ্গী করে জননেত্রী হয়ে উঠবেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে কাজ করে সে। সে ভবিষ্যত বাণী করেন, একদিন সে অনেক বড় জননেত্রী হবেন! এদিকে সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে অনেকেই খুশি হয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়িতে খুব আদর যত্ন পান মিনু । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও । যা দেখে সকলেই খুব খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+