নায়িকা বদল করে জনপ্রিয় মুখ এনেও হল না শেষ রক্ষা! বন্ধ হচ্ছে আরও একটি সিরিয়াল
সিরিয়ালের জগতে সবই টিআরপির খেলা। টিআরপি তালিকায় প্রথম দোষে না থাকতে পারলেই কোপ পড়ে সেইসব সিরিয়ালের ওপর। হয় বদলে দেওয়া হয় স্লট, আর নাহলে আচমকাই বন্ধ করে দেওয়া হয় সেইসব ধারাবাহিক। বেশ কয়েকদিন ধরেই এই টিআরপি তালিকায় আশানুরূপ ফল না হওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছে একের পর এক বাংলা সিরিয়াল। এমনকি কিছু ক্ষেত্রে তো মাত্র কয়েক মাসেই সিরিয়ালের ঝাঁপ ফেলে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় সামিল হতে চলেছে আরও এক সিরিয়ালের নাম।
খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে স্টার জলসার সিরিয়াল তুমি আশে পাশে থাকলে। প্রথম থেকেই এই সিরিয়াল খুব একটা দর্শকদের মন জয় করতে সখ্যম হয়নি। তাই মাত্র এক বছরেরও কম সময়ে শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য। প্রথমত, এই সিরিয়ালের স্টোরি লাইন প্রথম থেকেই ছিল কিছুটা দুর্বল। একজন ভূত কী করে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফায়ার আস্তে পারে! এ নিয়ে স্যোশাল মিডিয়ায় হয়েছে একাধিক ট্রোল।

দ্বিতীয়ত, ষ্টার কাস্টিক খুব ভালো হলেও কোথাও না কোথাও তা দাগ কাটেনি দর্শকদের মনে। এই সিরিয়ালের হাত ধরেই আবার জলসায় ফিরে এসেছেন নবনীতা। অনেকদিন পর ফের পর্দায় দেখা গিয়েছে পুস্পিতাকেও। শুরু থেকেই নড়বড়ে অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্যের ধারাবাহিক। যদিও অঙ্গনার অসুস্থতার কারণে ধারাবাহিকটিতে নায়িকার মুখ বদল হয়। অঙ্গনার ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রুকমা রায়। কিন্তু হেভি নায়িকাদের এনেও কিছুই লাভের লাভ হল না।
অঙ্গনা-রোহনের জুটি জনপ্রিয় হলেও, টিআরপি বাড়াতে মোটেও সক্ষম হয়নি এই সিরিয়াল। আর তাই প্রথম থেকেই ভাল ছিল না সিরিয়ালের টিআরপি। উল্লেখ্য, লালকুঠির পর আবারও একবার ভৌতিক গল্প নিয়ে মাঠে নেমেছিল ষ্টার জলসা। কিন্তু ধারাবাহিকের ইতিহাসে ভুতু ছাড়া অন্য কোনও ভৌতিক ধারাবাহিক জনপ্রিয়তা পায়নি।
একই সঙ্গে জি বাংলায় আলোর কোলেও ভৌতিক গল্প নিয়ে আসে। যদিও এটি জি-এরই হিন্দি রাধা-মোহন সিরিয়ালের বাংলা। কিন্তু তার পরেও জনপ্রিয়তায় হিন্দি সিরিয়ালের ধারেকাছেও যায়নি বাংলা ধারাবাহিকটি। অগত্যা বন্ধ হচ্ছে আলোর কোলেও। আর সেইসঙ্গে জলসার ভৌতিক সিরিয়াল তুমি আসে পাশে থাকলে ঝাঁপও পড়তে চলেছে খুব তাড়াতাড়ি।












Click it and Unblock the Notifications