হোঁচট খেল মিঠাই–গাঁটছড়া, টিআরপির দুর্গ দখল করল ধুলোকণা, এক ঝলকে দেখে নিন তালিকা

হোঁচট খেল মিঠাই–গাঁটছড়া, টিআরপির দুর্গ দখল করল ধুলোকণা, এক ঝলকে দেখে নিন তালিকা

‌প্রত্যেক বৃহস্পতিবার দর্শকরা বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কোন সিরিয়াল দর্শকদের পছন্দ অনুযায়ী এগিয়ে গেল আর কোন ধারাবাহিকের ভাগ্যে জুটল শুধুই হতাশা তা জানার আগ্রহ সকলের মধ্যেই রয়েছে। মিঠাই, গাঁটছড়া, ধুলোকণা, আলতা ফড়িং এদের রেজাল্ট কেমন হল তা জানতেই এই টিআরপি তালিকা। ব্যতিক্রম নয় এই সপ্তাহও। আসুন জেনে নেওয়া যাক কোন সিরিয়াল কোন জায়গায় এসে দাঁড়িয়েছে।

ধুলোকণা প্রথম স্থানে

ধুলোকণা প্রথম স্থানে

লালন-ফুলঝুড়ির মান-অভিমানের পালা তাদের টিআরপি তালিকায় একেবারে প্রথমে নিয়ে গিয়েছে ধুলোকণাকে। তাদের প্রাপ্ত নম্বর ৭.‌৮। অন্যদিকে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে জ্যাস ওরফে জগদ্ধাত্রী। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৭। কিছুদিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। আর এরই মধ্যে দর্শকের মন জয় করে ফেলেছে এই সিরিয়ালটি। তৃতীয় নম্বরে রয়েছে চমক। যে সিরিয়াল এতদিন সাত বা আট নম্বরে থাকত সেই অনুরাগের ছোঁয়া চলে এসেছে তৃতীয় নম্বরে। এদের প্রাপ্ত নম্বর ৭.৬ রেটিং।

প্রথম পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া

প্রথম পাঁচে নেই মিঠাই–গাঁটছড়া

চতুর্থ নম্বরে এই সপ্তাহে দর্শকদের মন জয় করে নিয়েছে আলতা ফড়িং। তার প্রাপ্ত নম্বর ৭.‌১। গৌরী এল ধারাবাহিক রয়েছে পঞ্চম স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৬.৯। তবে প্রথম পাঁচে জায়গা হয়নি মিঠাই-গাঁটছড়ার। যা বেশ হতাশাজনক। কারণ একসময় এই দুই সিরিয়ালের মধ্যেই চলত জবরদস্ত টক্কর।

দশম স্থানে রয়েছে মিঠাই

দশম স্থানে রয়েছে মিঠাই

ষষ্ঠ স্থানে রয়েছে গাঁটছড়া ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। সাহেবের চিঠির প্রাপ্ত রেটিং ৬.৬। এই সিরিয়াল রয়েছে সপ্তম স্থানে। ৬.৪ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে মাধবীলতা এবং এক্কা দোক্কা। ৬.৩ রেটিং নিয়ে নবম স্থান দখল করেছে নবাব নন্দিনী। দশম স্থানে রয়েছে মিঠাই। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৬.২। মোদক পরিবারের ঘরে নতুন অতিথি এসেছে দেখানোর পরও টিআরপি তালিকায় প্রথম থেকে দশম স্থানে নেমে এসেছে মিঠাই। যা খুবই নিরাশাজনক। দেখা যাচ্ছে যে পুরনো ধারাবাহিকের চেয়ে নতুন ধারাবাহিক দর্শকদের মন জয় করতে বেশি সফল হয়েছে। যদিও ধূলোকণা তার আগের জায়গা ধরে রাখতে পেরেছে।

এক ঝলকে দেখে নিন কোথায় দাঁড়িয়ে সব ধারাবাহিক

এক ঝলকে দেখে নিন কোথায় দাঁড়িয়ে সব ধারাবাহিক

১)‌ ধূলোকণা (‌৭.‌৮)‌
২)‌ জগদ্ধাত্রী (‌৭.‌৭)‌
৩)‌ অনুরাগের ছোঁয়া (‌৭.‌৬)‌
৪)‌ আলতা ফড়িং (‌৭.‌১)‌
৫)‌ গৌরী এল (‌৬.‌৯)‌
৬)‌ গাঁটছড়া (‌৬.‌৭)‌
৭)‌ সাহেবের চিঠি (‌৬.‌৬)‌
৮)‌ মাধবীলতা ও এক্কা দোক্কা (‌৬.‌৪)‌
৯)‌ নবাব নন্দিনী (‌৬.‌৩)‌
১০)‌ মিঠাই (‌৬.‌২)‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+