‘‌মিঠাই’‌ শীর্ষে থাকলেও এ সপ্তাহের টিআরপিতে বড় বদল, ‘সর্বজয়া’‌কে হারিয়ে এগিয়ে গেল ‘‌যমুনা ঢাকি’‌‌

‘‌মিঠাই’‌ শীর্ষে থাকলেও এ সপ্তাহের টিআরপিতে বড় বদল, ‘সর্বজয়া’‌কে হারিয়ে এগিয়ে গেল ‘‌যমুনা ঢাকি’‌‌

প্রত্যেক সপ্তাহেই বাংলা সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের সাপ্তাহিক পারর্ফমেন্সের রেজাল্ট জানার অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা। তবে এই টিআরপি প্রতিযোগিতায় যে জি বাংলা লম্বা রেসের ঘোড়া তা প্রমাণিত।

‌মিঠাই শীর্ষে আবার

‌মিঠাই শীর্ষে আবার

অন্যান্য সপ্তাহের মতোই এ সপ্তাহেও ১১.‌৫ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে মিঠাই। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি যুদ্ধে এক নম্বর স্থান থেকে মিঠাই-কে হটাতে পারছে না কেউই। তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে প্রথম পাঁচে ব্যাপক রদবদল এসেছে।

পিছিয়ে গিয়েছে সর্বজয়া

পিছিয়ে গিয়েছে সর্বজয়া

গত সপ্তাহে দেবশ্রী রায়ের '‌সর্বজয়া'‌ দু'‌নম্বরে উঠে আসলেও এ সপ্তাহে কিছুটা পিছিয়ে পড়েছে। দুই নম্বরে নিজের জায়গায় আবার ফিরে এসেছে '‌অপরাজিতা অপু'‌, এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.‌২। এই একই রেটিং পয়েন্ট নিয়ে যমুনা ঢাকিও রয়েছে দ্বিতীয় স্থানেই। গত সপ্তাহে সবাইকে তাক লাগিয়ে দিয়ে দুই নম্বরে উঠে এসেছিল 'সর্বজয়া'। তবে এ সপ্তাহে দেবশ্রীর সিরিয়ালের রেটিং একটু কমেছে। দু থেকে সোজা তিনে নেমে এল 'সর্বজয়া', যার রে‌টিং পয়েন্ট ৭.৯। চার নম্বরেও সেই জি বাংলার ধারাবাহিকই। ৭.‌৮ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে '‌কৃষ্ণকলি'‌।

পাঁচ নম্বরে ‘‌খড়কুটো’‌

পাঁচ নম্বরে ‘‌খড়কুটো’‌

অন্যদিকে সেরা পাঁচে এই সপ্তাহে স্টার জলসার একমাত্র ধারাবাহিক সৌজন্য আর গুনগুনের 'খড়কুটো'। এদের প্রাপ্ত নম্বর ৭.৫। গুনগুন-বাবিনের মান-অভিমান পর্বটা বেশ ভালোভাবে উপভোগ করছেন দর্শক। খড়কুটোর ঠিক পরেই রয়েছে ধুলোকণা আর এদের প্রাপ্ত নম্বর ৭.২। অন্যদিকে এই প্রথমবার সেরা দশে জায়গা করে নিতে সফল হল জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। ৬.৮ রেটিং পয়েন্টের সঙ্গে 'মহাপীঠ তারাপীঠ'-এর সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছে এই ধারাবাহিক।

 আর কোন ধারাবাহিক কোন স্থানে

আর কোন ধারাবাহিক কোন স্থানে

একসময় প্রথম স্থানে থাকা জি বাংলার '‌রাণী রাসমণী'‌ এখন ৭.‌১ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে। আর আর তার পরেই আট নম্বরে রয়েছে 'কড়ি খেলা' যার রেটিং পয়েন্ট ৬.৬। এই সপ্তাহে অনেকটাই পিছিয়ে পড়েছে ইন্দ্রাণী হালদারের '‌শ্রীময়ী'‌, যা স্টার জলসায় সম্প্রচার হয়। ৬.৩ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক দশ নম্বরে। তবে গত সপ্তাহে শন-সৃজলা জুটির 'মন ফাগুন' গত সপ্তাহে প্রথমবার সেরা দশের তালিকায় ঢুকে পড়লেও এই সপ্তাহে সেই জাদু দেখাতে পারেনি। অন্যদিকে রিয়্যালিটি শোয়ের মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার '‌ডান্স বাংলা ডান্স'‌, এদের রেটিং পয়েন্ট ৬.‌৬।

 দেখে নিন কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে রয়েছে

দেখে নিন কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে রয়েছে

১) মিঠাই- ১১.৫


২) অপরাজিতা অপু, যমুনা ঢাকি- ৮.২


৩) সর্বজয়া- ৭.৯


৪) কৃষ্ণকলি- ৭.৮


৫) খড়কুটো- ৭.৫


৬) ধুলোকণা - ৭.২


৭) করুণাময়ী রাণী রাসমণী - ৭.১


৮) কড়ি খেলা - ৬.৬


৯) এই পথ যদি না শেষ হয়, মহাপীঠ তারাপীঠ- ৬.৪


১০) শ্রীময়ী- ৬.৩

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+