পুরনো সিংহাসন দখল, টিআরপি তালিকায় শীর্ষে ‘মিঠাই’, পতন ‘গাঁটছড়া’র
বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের টিআরপি জানার দিন। দর্শকরা অধীর আগ্রহে বসে থাকেন এই টিআরপি জানার জন্য। এই সপ্তাহে নিজের পুরনো জায়গা ফিরে পেল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'মিঠাই’। টানা ১৪ সপ্তাহ জি বাংলার এই ধারাবাহিকের জায়গা দখল করেছিল স্টার জলসার 'গাঁটছড়া’। কিন্তু এ সপ্তাহে হারানো জায়গা ফিরে পেয়েছে 'মিঠাই’, বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস ও আবার জয়ের হাসি হাসতে পেরে খুশি গোটা মোদক পরিবার।

পুরনো গদিতে ফিরল মিঠাই
টিআরপি তালিকার এক নম্বরে উঠে আসার জন্য 'মিঠাই'কে পেতে হয়েছে ৯.৮ রেটিং পয়েন্ট। মিঠাই-উচ্ছেবাবুর জমজমাট রসায়ন সঙ্গে তোর্ষার ব্যর্থ ষড়যন্ত্র এই ধারাবাহিককে ফের টিআরপি শীর্ষে নিয়ে এসেছে। বেশ কয়েক সপ্তাহ ঝোড়ো ব্যাটিং করার পর, শীর্ষ স্থান থেকে নেমে এবং অনেকটা নম্বর কমে, দ্বিতীয় স্থানে স্টার জলসার 'গাঁটছড়া' পেয়েছে ৮.৯। এই সিরিয়ালে এখন রাহুল-দ্যুতির বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে চলছে। তবে অন্যান্য বারের তুলনায় ধারাবাহিকগুলোর রেটিং পয়েন্ট অনেকটাই কম। ধারাবাহিকের প্রযোজক-পরিচালকরা বলছেন যে আইপিএলের কারণেই ছোটপর্দায় সিরিয়ালের রেটিং কমেছে।

জি বাংলার সিরিয়াল ফের তালিকায় ফিরছে
এবার যৌথ তৃতীয় স্থানে 'আলতা ফড়িং' ও 'অনুরাগের ছোঁয়া' নম্বর, ৮.৫। এই দুই সিরিয়ালই দর্শকদের মন জয় করতে শুরু করে দিয়েছে। লক্ষ্য করার মতো বিষয়, বেশ কয়েক মাস ব্যাকফুটে থাকার পর ধীরে ধীরে ফর্মে ফিরছে জি বাংলা। উমা, গৌরী এলো, পিলু, লক্ষ্মী কাকিমা সুপারস্টারের মতো সিরিয়াল যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থান দখল করেছে।

সেরা দশে কামব্যাক সর্বজয়ার
সেরা দশে ফিরেছে 'সর্বজয়া'। তবে নতুন শুরু হওয়া 'উড়ন তুবড়ি' যে একেবারেই দর্শক গ্রহণ করেনি তা স্পষ্ট নম্বরেই। মাত্র ৪.৯ পেয়েছে এই সিরিয়াল। রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ আবারো ব্যর্থ করে সেরা দশেও জায়গা পেল না 'গোধূলি আলাপ'।

এক ঝলকে বাংলা সিরিয়াল টিআরপি তালিকা
মিঠাই- ৯.৮ (প্রথম)
গাঁটছড়া- ৮.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৮.৫ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া- ৮.৫ (তৃতীয়)
উমা- ৮.০ (চতুর্থ)
গৌরী এলো- ৭.৭ (পঞ্চম)
পিলু- ৭.৩ (ষষ্ঠ)
ধূলোকণা- ৭.৩ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২ (সপ্তম)
মন ফাগুন- ৬.৯ ( অষ্টম)
আয় তবে সহচরী- ৬.৮ (নবম)
সর্বজয়া- ৬.০ (দশম)












Click it and Unblock the Notifications