TRP: দীপা-ফুলকি-জগদ্ধাত্রীর জোর টক্কর, প্রথম দশে উঠে এলো বকুল
অগাস্টের প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় জোর টক্কর নায়িকাদের। কাকে ফেলে কে এগোবে এই নিয়ে টান টান পর্ব সব শেষ হচ্ছে শুক্রবারেই। এরই মধ্যে চলে এসেছে টিআরপি। আর তাতে মানালি দের নতুন সিরিয়াল কার কাছে মনের কথা কই চলে এসেছে। মাত্র কয়েক সপ্তাহ শুরু হয়েছে শোটি।
এরই মধ্যে মানালির এই শো নিয়ে কম টিপ্পনি হয়নি সোশ্যাল মিডিয়ায়। ফুলশয্যার খাটে মা-ছেলের ঘুমনো নিয়ে চরম হাঁসাহাঁসি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ের জেরেই হয়তো হিট করতে শুরু করে মানালির নতুন সিরিয়াল। অনেক নেটিজেন আবার মানালি দের চরিত্রটিকে নিজেদের কাছের বলে দাবি করেছিলেন।

মোটের উপরে শাপে বর হয়েছে। ট্রোলিংয়ের জন্যই হোক বা স্টোরি লাইনের জন্যই হোক কয়েক সপ্তােহর মধ্যেই 'কারে মনের কথা কই' সিরিয়ালটি উঠে এসেছে টিআরপি তালিকায়। দশম স্থানে জায়গা করে নিয়েছে সেটি। এদিকে আবার আগের মতোই সেরার লড়াইয়ে সেই জগদ্ধাত্রী, ফুলকি আর অনুরাগের ছোঁয়ার।
জ্যাসের জনপ্রিয়তা একটু ধাক্কা খেয়েছে এই সপ্তাহে। সেকারণে প্রথম স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া। টানটান পর্বে দর্শকদের চোখ আটকে রেখেছে দীপা। ৮.৪ পেয়েছে অনুরাগের ছোঁয়া ওদিকে জগদ্ধাত্রী পেয়েছে ৮.৩। এদিকে আবার ফুলকিও সমান টক্কর দিচ্ছে। ৮.১ পয়েন্ট পেেয় তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। চতুর্থ এবং পঞ্চম স্থানে খুব একটা রদবদল হয়নি। রাঙা বউ আর নিম ফুলের মধুর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
এদিকে ষষ্ঠস্থানে রয়েছে বাংলা মিডিয়াম। তার প্রাপ্ত পয়েন্ট ৬.১। সপ্তম এবং অষ্টমস্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল এবং সন্ধাতারা। নবম স্থানে দড়ি টানাটানি করছে খেলনা বাড়ি এবং এক্কা-দোক্কা। আর দশম স্থানে জায়গা করে নিয়েছে কার কাছে কই মনের কথা। আবার তুঁতের অবস্থানও বেশ পোক্ত হয়ে উঠেছে। আগামী সপ্তাহে সকলে নিজেদের জায়গা ধরে রাখতে পারে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications