অনুরাগের ছোঁয়াকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষে জগদ্ধাত্রী, তিন নম্বরে কে? জেনে নিন বাংলা সিরিয়ালের TRP তালিকা
সপ্তাহ শেষে পৌঁছনোর আগেই প্রকাশ্যে চলতি সপ্তাহের সিরিয়াল প্রতিযোগিতার ফলাফল। বাংলা সিরিয়াসের টিআরপি তালিকায় এবার রয়েছে বড় চমক। জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়ার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবারে অনুরাগের ছোঁয়াকে টপকে শীর্ষে চলে এসেছে জগদ্ধাত্রী।
অন্যদিকে সদ্য শুরু হয়েও টিআরপি তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে ফুলকি। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ৮.১ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে জগদ্ধাত্রী। আর ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। গতবার প্রথম স্থানে ছিল অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী ছিল দ্বিতীয় স্থানে। এবারে টিআরপি লিস্টে সেটা উল্টে গিয়েছে।

এদিকে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। খুব বেশিদিন হল শুরু হয়নি সিরিয়ালটি। তবে এরই মধ্যে বেশ নজর কেড়েছে দর্শকদের। তবে প্রতিযোগিতার পয়েন্টে অনেকটাই পিছিয়ে ফুলকি। সিরিয়ালটি পেয়েছে ৭.৯। অন্যদিকে নিম ফুলের মধু আর রাঙা বউয়ের মধ্যেও চলছে জোর টক্কর। ৭.৫ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে রয়েছে রাঙা বউ। আর ৭.৪ পয়েন্ট পেয়ে নিম ফুলের মধু রয়েছে পঞ্চম স্থানে।
সন্ধ্যা তারা রয়েছে ষষ্ঠ স্থানে। ৭.৩ পয়েন্ট পেয়েছে সেটি। বাংলা মিডিয়াম পেয়েছে ৬.৭ পয়েন্ট। সপ্তম স্থানে নেমে এসেছে সিরিয়ালটি। হরগৌরী পাইল হোটেল আবার ৬.৬ পয়েন্ট েপয়ে রয়েছে অষ্টম স্থানে। কার কাছে কই মনের কথা গতবারের থেকে আরও একটু বেশি জনপ্রিয়তা পেয়েছে। দশম স্থান থেকে উঠে এসেছে নবম স্থানে। টিআরপি তালিকায় ৬.৫ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি। তুঁতে রয়েছে দশম স্থানে। টিআরপি তালিকায় ৫.৯ পয়েন্ট পেয়েছে।












Click it and Unblock the Notifications