একেবারে নীচের দিকে চলে এল ‘‌মিঠাই’‌, বেঙ্গল টপার ‘‌গৌরী এল’‌, এক নজরে দেখুন টিআরপি তালিকা

একেবারে নীচের দিকে চলে এল ‘‌মিঠাই’‌, বেঙ্গল টপার ‘‌গৌরী এল’‌, এক নজরে দেখুন টিআরপি তালিকা

প্রত্যেক বৃহস্পতিবার সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে থাকেন টিআরপি তালিকার জন্য। কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে আর কোনটা পিছিয়ে পড়েছে তা জানার আগ্রহ দর্শকদের মধ্যে থাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। আর প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় বড়সড় একটি বদল দেখতে পাওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি তালিকায় কে বাজিমাত করল।

কোন ধারাবাহিক এগিয়ে গেল

কোন ধারাবাহিক এগিয়ে গেল

একসময়কার বেঙ্গল টপার '‌মিঠাই'‌ বর্তমান সময়ে টিআরপি তালিকার অনেক নীচে নেমে আসে। মোদক পরিবারের সেই আমেজ অথবা মিঠাই-উচ্ছেবাবুর রসায়ন এখন আর দর্শকদের মন জয় করতে পারে না। এই সপ্তাহেও দর্শকদের নজরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করল '‌গৌরী এল'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.‌৮। অন্যদিকে দ্বিতীয় স্থানে চলে এসেছে '‌ধূলোকণা'‌, এই ধারাবাহিক পেয়েছে ৭.‌৬। এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করল জি বাংলার '‌জগদ্ধাত্রী'‌, এই মেগার প্রাপ্ত নম্বর ৭.‌৩।

অষ্টম স্থানে নেমে এল মিঠাই

অষ্টম স্থানে নেমে এল মিঠাই

অন্যদিকে একশো এপিসোড পেরিয়ে ঋদ্ধি-খড়ির '‌গাঁটছড়া'‌ চতুর্থ স্থানে এসে গিয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.‌২। পঞ্চম স্থানে রয়েছে '‌অনুরাগের ছোঁয়া'‌, এই ধারাবাহিক পেয়েছে ৭। ৬.‌৯ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে '‌আলতা ফড়িং'‌। এবারও সপ্তমে 'মাধবীলতা', পেয়েছে ৬.৭। অষ্টম স্থানে উঠে এসেছে '‌মিঠাই'‌। তুফান মেল আর উচ্ছেবাবুর জুটি এখন তলানিতে ঠেকেছে। এই সিরিয়ালের স্লট বদল করেও কোনও লাভ হয়নি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.‌৬।

আর কোন ধারাবাহিক কোন জায়গায় আছে দেখুন

আর কোন ধারাবাহিক কোন জায়গায় আছে দেখুন

নবম স্থানে অপরাজিতা আঢ্যর '‌লক্ষ্মীকাকিমা সুপারস্টার'‌, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.‌৩। অনেকটা কমে দশমে '‌খেলনা বাড়ি'‌, পেয়েছে ৬.১ রেটিং পয়েন্ট। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। এই দুই চ্যানেলের সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি রেশারেশি চলছে।

কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে টিআরপি তালিকায়

কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে টিআরপি তালিকায়

গৌরী এলো : ৭.৮ (প্রথম)

ধুলোকণা: ৭.৬ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী: ৭.৩ (তৃতীয়)

গাঁটছড়া : ৭.২ (চতুর্থ)

অনুরাগের ছোঁয়া: ৭.০ (পঞ্চম)

আলতা ফড়িং: ৬.৯ (ষষ্ঠ)

মাধবীলতা: ৬.৭ (সপ্তম)

মিঠাই: ৬.৬ (অষ্টম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৬.৩ (নবম)

খেলনা বাড়ি: ৬.২ (দশম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+