Bengali Srial TRP: জটিলতা কাটিয়ে নিজেদের জায়গা ধরে রাখল ‘নিমফুলের মধু'! প্রথম কে জানেন?
Bengali Srial TRP: বাংলা টেলিভিশনে খুবই গুরুত্বপূর্ণ হল টিআরপি! গোটা সপ্তাহে কোন সিরিয়াল ভালো করল আর কে বা পিছিয়ে গেল তা স্পষ্ট নয়। আবার এই টিআরপির উপর নির্ভর করে সিরিয়ালের চলা কিংবা বন্ধ হয়ে যাওয়া। গত কয়েকদিন আগেই হঠাত করে তোমার খোলা হাওয়া সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হল!
আর এরপরেই টিআরপি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী খেয়ালী ঘোষদস্তিদার। তবে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই টিআরপিকে মেনেই চলতে হবে। এখন দেখা যাক এই সপ্তাহে বাংলা সিরিয়ালগুলি কে কোথায় রয়েছে!

রিপোর্ট বলছে এই সপ্তাহে টিআরপিতে ( Bengali Srial TRP) বিশেষ রদবদল হয়নি। 'নিমফুলের মধু' সিরিয়ালের সদস্যরা গত সপ্তাহে নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। শুটিং চলাকালীন হঠাত করেই গোড়ালি ভেঙে গিয়েছে রুবেল দাসের। এই অবস্থায় কীভাবে শুটিং সম্ভব তা নিয়ে চিন্তায় পড়ে যায় সিরিয়ালের সদস্যরা।
সৃজনের চরিত্রে কি অন্য কাউকে দেখা যাবে। না রুবেলই কাজ করতে পারবেন। যদিও বিপদ কাটিতে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। ভাঙা হাঁটু নিয়ে বাড়িতে বসেই শুটিং করছেন রুবেল।
আর সেই ফল পাওয়া গিয়েছে! টিআরপিতে ( Bengali Srial TRP) নিজেদের জায়গা ধরে রেখেছে 'নিমফুলের মধু'। তবে 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালকে টেক্কা দেওয়া বেশ কঠিন হচ্ছে অন্যান্য সিরিয়ালগুলির কাছে। গত এক মাস ধরে নিজেদের জায়গা এক নম্বরেই রয়েছে। 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে একেবারে টানটান উত্তেজনা। একেবারে নাটকীয় মোড়। যা দর্শকরা দারুন উপভোগ করছে।
অন্যদিকে জগদ্ধাত্রীতে'ও উত্তেজনা তুঙ্গে। জগদ্ধাত্রী এবং কৌশিকীর মধ্যে বন্ধুত্ব জমে উঠেছে একেবারে। দুজনে এই সিরিয়ালে দুই জা। এই সপ্তাহে তারা পেয়েছে ৮.৪। শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে ফুলকি। এই সপ্তাহেও সেই জায়গা ধরে রেখেছে জি বাংলার এই সিরিয়াল। থার্ড পজিশনে রয়েছে এই সিরিয়াল।

জি বাংলার আরও একটি সিরিয়াল রাঙ্গা বউ। চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালেও একেবারে টানটান উত্তেজনা। বেশ কিছু নাটকীয় মোড় অপেক্ষা করছে দর্শকদের সামনে। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। সৃজনের শাড়ির ব্যবসা দাঁড় করাতে সবরকম ভাবে চেষ্টা করছে পর্না। কিন্তু এই সিরিয়ালেও নাটকীয় মোড় কিন্তু রয়েছে। এছাড়াও তালিকায় আরও বেশ কয়েকটি সিরিয়াল রয়েছে। কার কাছে কই মনের কথা সিরিয়ালটিও টিআরপিতে জায়গা পেয়েছে।












Click it and Unblock the Notifications