Bengali Serials TRP:টিআরপি তালিকায় সবাইকে চমকে দিল 'অনুরাগের ছোঁয়া'! কেন জানেন?
Bengali Serials TRP: বৃহস্পতিবার মানেই চাপা টেনশন! অবশেষে চলে এল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। এখন বাংলা সিরিয়াল চলা কিংবা না চলা অনেকটাই নির্ভর করে টিআরপির উপর। তালিকাতে থাকলে ভালো না হলেই বন্ধ সিরিয়াল! গত কয়েকমাসে একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে। এমনকি ওয়ান ইন্ডিয়া বাংলায় এক সাক্ষাতকারে টিআরপি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী খেয়ালি ঘোষ দস্তিদার। তবে এবারের টিআরপি তালিকা একেবারে চমকে দেওয়ার মতো!
গত সপ্তাহ ধরেই 'অনুরাগের ছোঁয়া' টিআরপি ( Bengali Serials TRP Ratings) তালিকার শীর্ষে ছিল। তবে এবার এই সিরিয়াল নিজেই নিজের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই সপ্তাহে ৯.০ পেয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহেও কিন্তু নম্বর কম ছিল না। ধারাবাহিকটি পেয়েছিল ৮.৯। টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'।সে পেয়েছে ৮.৭। রহস্য এবং রোমাঞ্চে ভরা এই সিরিয়াল গত সপ্তাহ থেকে অনেকটাই উপরে উঠে এসেছে। প্রথম দিন থেকে টিআরপি তালিকায় রয়েছে ফুলকি। এবারও নিজের জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। সে পেয়েছে ৮.৫। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। অন্যদিকে জি বাংলার আরও একটি ধারাবাহিক রাঙা বউ' টিআরপি তালিকাতে ধীরে ধীরে উপরে উঠে আসছে। এই সিরিয়ালের তালিকায় নম্বর ৭.৯। শ্রুতি ও গৌরবের পুরনো রসায়ন যে দর্শককে মন জয় করেছে আগেও। তবে এই সিরিয়ালের সাওম্প্রতিক মোড় বেশ নজর কেড়েছে। অন্যদিকে শাশুড়ি এবং বৌমার রসায়ন ফুটে উঠেছে 'নিম ফুলের মধু' সিরিয়ালে।
গত কয়েকদিন আগেই অভিনেতা রুবেল দাস শুটিং চলাকালীন দুর্ঘটনার মধ্যে পড়েন। এরপর থেকে নানা জল্পনা তৈরি হয়। এমনকি অভিনেতা রুবেলের পরিবর্তে কাকে আনা হবে তা নিয়ে শুরু হয় জল্পনা। কিন্তু বাড়ি থেকে শুটিং চালিয়ে যাচ্ছেন রুবেল। শুধু তাই নয়, টিআরপি তালিকাতেও রয়েছে এই সিরিয়াল। শুধু তাই নয়, নম্বর কমার পরিবর্তে নম্বর বেড়েছে ওই ধারাবাহিকের। রিরিয়ালটির নম্বর ৭.৭।
অন্যদিকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে 'বাংলা মিডিয়াম', 'হরগৌরী পাইস হোটেল' ও 'সন্ধ্যাতারা'। নবম ও দশম স্থান রয়েছে 'খেলনাবাড়ি' ও 'এক্কা দোক্কা'র দখলে। 'কার কাছে মনের কথা কই' গত কয়েকদিন আগেই এই সিরিয়ালটি শুরু হয়েছে। গত সপ্তাহে টিআরপি তালিকায় ছিল। কিন্তু এবার আর নেই। একই ভাবে গৌরি এল সিরিয়ালটিও টিআরপি তালিকা থেকে ছিটকে গিয়েছে।












Click it and Unblock the Notifications