লাগাতার খারাপ টিআরপি! শেষ হয়ে যাচ্ছে সিরিয়াল তোমাদের রানি? বদলে আসছে কোন সিরিয়াল?
বাংলা বিনোদনের জগতে নিত্য নতুন সিরিয়াল শুরু হওয়া কোনও নতুন বিষয় নয়। প্রায় প্রতিমাসেই বিভিন্ন চ্যানেলে শুরু হয় কোনও না কোনও নতুন ধারাবাহিক। তবে একই সঙ্গে আচমকা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। আর এর পিছনে মূল কারণ হল কম টিআরপি।
টিআরপি তালিকায় প্রথম ১০-এ থাকতে না পারলেই একের পর সিরিয়ালের ঘাড়ে কোপ বসাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। আর তাতেই কোনও সিরিয়াল ৬ মাস কিংবা ১ বছরে, আবার অনেক ধারাবাহিক তো মাত্র ৩ থেকে ৪ মাসেই রেডকার্ড দেখছে। এবার নতুন সিরিয়ালের আগমনে নাকি বন্ধ হতে চলেছে আরও একটি ধারাবাহিক। আর এই নিয়েই আপাতত শুরু হয়েছে জল্পনা।

ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়াল তোমাদের রানি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। গত বছর নভেম্বর মাসেই শুরু হয়েছিল দুর্জয় ও রানীর পথ চলা। কিন্তু ধারাবাহিকের গল্প নিয়ে প্রথম থেকেই বেশ আলোচনা শুরু হয়েছিল দর্শক মহলে। এমনকি বিয়ের আগে নায়ক ও নায়িকার ঘনিষ্ঠ সম্পর্ক খুব একটা সমর্থন করেনি বাংলার দর্শক। কিন্তু তারপরেও ধীরে ধীরে বদলেছে গল্পের প্রেক্ষাপট।
দুর্জয়ের সঙ্গে রানির বিয়ের পর সংসারের টানাপড়েন বেশ পছন্দ করছিলেন সিরিয়ালপ্রেমীরা। এমনকি চ্যানেলের একটি পুরস্কার বিতরণী মঞ্চে সেরা নতুন জুটির পুরস্কার পেয়েছিল দুর্জয় ও রানি জুটি। কম বয়সী ছেলে মেয়ের বিয়ে ও তার পরবর্তীতে সম্পর্কের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প।
মূলত একজন সদ্য কলেজে ভর্তি হওয়া মেয়ে কীভাবে সংসার ও স্বামী সন্তান সামলে ডাক্তারি পড়তে পারে তা নিয়েই শুরু হয় তোমাদের রানির গল্প। বিয়ের পর বহু মেয়ের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়. এমনকি বন্ধ হয়ে যায় লেখাপড়াও। একই সঙ্গে মেয়েরা বিয়ের পর প্রতিষ্ঠিত হতে চাইলে একদিকে সংসারের কর্তব্য এবং অন্যদিকে পুরুষ ইগো গ্রাস করে সেই মেয়ের স্বাভাবিক চাওয়া পাওয়াকে।
এইসব ঘটনা ঘিরেই এগিয়ে চলেছে এই সিরিয়ালের গল্প। একটা সময় গর্ভবতী রানির ডাক্তার হওয়ার অদম্য জেদের সঙ্গে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সংসারের জাঁতাকলে স্বপ্নকে হারিয়ে ফেলা বহু দর্শক। কিন্তু তাও এই সিরিয়াল প্রথম থেকেই সমালোচিত হয়েছে।
তবে টিআরপিতেও ভাল ফল করছিল এই মেগা। বেশ কয়েক সপ্তাহ প্রথম পাঁচে জায়গা করেছিল তোমাদের রানি। কিন্তু এরপর আস্তে আস্তে জটিল হয়েছে ধারাবাহিকের গল্প। বর্তমানে রানির ওপর অভিমান করে অনিশার সঙ্গে ইচ্ছে করে সম্পর্কে জড়িয়েছে দুর্জয়। এদিকে পরিবারের সকলে চান সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আগের মতো এক হোক রানি ও দুর্জয়।
তবে কি দর্শকদের আশঙ্কাই ঠিক? শেষ হতে চলেছে এই সিরিয়াল? কারণ এরই মধ্যে সামনে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। গাঁটছড়া শেষ হওয়ার পর বেশ কিছুদিন ব্রেক নিয়ে সিরিয়াল তেঁতুল পাতার হাত ধরে পুনরায় পর্দায় কম ব্যাক করছেন গৌরব চট্টোপাধ্যায়। তবে কি তেঁতুল পাতার আগমনে শেষ হয়ে যাবে সিরিয়াল তোমাদের রানি? উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications