জুন মাসে মিঠাইয়ের পর বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক
নতুন ধারাবাহিক শুরু হলে সিরিয়াল প্রেমীরা কিন্তু বেশ খুশি হন, তবে যদি সেই ধারাবাহিক শেষের মুখে হয় বা শেষ হয়ে যায় তাহলে কিন্তু খুব কষ্ট হয় সকলেরই। আড়াই বছর ধরে চলেছে মিঠাই ধারাবাহিকটি। কিন্তু জানা গিয়েছে, ৩১ তারিখে শেষবার এর মতো শুটিং করবে মিঠাই টিম। চ্যানেলে তরফে যদিও কিছু ঘোষণা না করা হলেও জানা গিয়েছে ১১ জুন শেষবার নাকি পর্দায় সম্প্রচারিত হবে মিঠাই ধারাবাহিকটি।
তারই মাঝে এল আরোও এক খারাপ খবরে, যে খবরে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে অনুগামীদের। মিঠাই শেষ হওয়ার পরেই নাকি শেষ হয়ে যাবে সোহাগ জল সিরিয়ালটি। তেমন ভাবে টিআরপির তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারেনি সোহাগ জল। শ্বেতা ভট্টাচার্য, হানি বাফনার জুটিকে কিন্তু অনেকেই পছন্দ করেছেন। গত বছর নভেম্বর মাসের একদম শেষে পথ চলা শুরু হয়েছিল শুভ্র এবং জুঁইয়ের। প্রোমো শেয়ার করা হলে অনেকটাই কুড়ালেও সেভাবে টিআরপি তালিকায় নজর টানতে পারেনি।

এবার মার্চ মাসেই সামনে এসেছিল 'ফুলকি’ ধারাবাহিকের প্রথম প্রোমো। যা দেখে খুশি হয়েছিলেন অনেক অনুগামীরা। কারণ নতুন ধারাবাহিক আসবে জানলেই সিরিয়ালপ্রেমীরা কিন্তু খুব উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল দিব্যানি মন্ডলকে। তবে সে সময় কিন্তু নায়কের চরিত্রের সামনে আসেনি।
এবার জি বাংলা তরফে শেয়ার করা হয়েছে দ্বিতীয় প্রোমোটি। যেখানে নায়কের চরিত্রে দেখা গেছে গঙ্গারাম খ্যাত অভিষেক বসুকে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, মিঠাই ধারাবাহিকের জায়গাতেই নাকি দেখা মিলবে ফুলকি ধারাবাহিকের।নামকরা পরিবারের ছেলে অভিষেক। পরিবারের সকল সদস্যদের থেকে নিজেকে একটু দূরেই সরিয়ে রাখেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর দিন বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে না চাওয়ায় অপমান করা হয় তাঁকে, তাকে বাড়ির সকলেই অপমান করতে থাকে।
তাই সে গাড়ি নিয়ে রাগে, দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করেন অভিষেক। সে সময় তার সঙ্গে আলাপ হয় ফুলকির, কারণ সমুদ্রের জুতো জলে ভেসে যাচ্ছে, একটি বাচ্চা সেটি দেখে বলে ফুলকি দিদি তোমার জুতো জলে ভেসে যাচ্ছে। সেই সময় ফুলকি জুতো আনতে সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর সে সময় আলাপ হয় অভিষেকের সঙ্গে। অভিষেক তাঁর হাত ধরে টানতে থাকে এবং বকতে থাকে।












Click it and Unblock the Notifications