কবে কোন সময়ে শুরু হচ্ছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক, জেনে নিন এখানে
কবে কোন সময়ে শুরু হচ্ছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক, জেনে নিন এখানে
মে মাসে স্টার জলসায় 'সাহেবের চিঠি’ ধারাবাহিকের প্রোমো দেখানো হয়েছিল। তবে, মাঝে কেটেছে অনেকদিন, তবুও চ্যানেলের তরফে কবে, কখন সিরিয়ালটি দেখানো হবে। তা কিন্তু কিছু জানানো হয়নি। তবে, এবার চ্যানেলের তরফের দেখিয়ে দেওয়া কখন ও কবে থেকে এই ধারাবাহিকের টেলিকাস্ট হবে।

স্টার জলসার তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তাতে দেখানো হয়েছে ২৭ জুন থেকে সাড়ে ৬ টায় স্টার জলসায় দেখানো হবে 'সাহেবের চিঠি’ ধারাবাহিকটি। তবে, এই প্রথমবার অভিনেতা প্রতীক সেন আর অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় একসঙ্গে জুটি বাঁধছেন।
যে প্রোমোটি স্টার জলসার তরফে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।
বলা বাহুল্য, মোহর ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল প্রতীক সেন ও সোনামণি দাস। সিরিয়াল শেষ হতে খুব কষ্ট পেয়ে অনুগামীরা। বাদ যাননি কলাকুশলীরা। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় খুব খারাপ লাগছে মোহর প্রেমীদের। মন খারাপ ধারাবাহিকের হিরে শঙ্খেরও। অভিনেতা প্রতীক জানান, মোহর অনেকটা জুড়ে ছিল। এখন যেন বড্ড ফাঁকা লাগছে। শঙ্খ ও মোহরকে সবাই এত ভালোবেসেছেন যা বলার অপেক্ষা রাখেনি। আমাদের জুটিকে জনপ্রিয় করেছে অনুগামীমহলে। আমরা দর্শকের ওপর নির্ভর করছি। ওরা ঠিক করুক শঙ্খ ও মোহর কী আবার এক ছাদের তলায় থাকবে। এ থেকে কী বোঝাতে চাইলেন অভিনেতা।
অনেক অনুগামীদের মতে সন্ধে সাড়ে ৬ টায় দেখানো হয় 'বৌমা একঘর’। এখন সেই জায়গাতেই আসছে সাহেবের চিঠি। তাহলে কোন সময়ে দেখানো হবে 'বৌমা একঘর’?












Click it and Unblock the Notifications