পরশু কী তাহলে সাহেব-দিঠির বিয়ে হবে, ভাইরাল ‘সাহেবের চিঠি’র নতুন প্রোমো

পরশু কী তাহলে সাহেব-দিঠির বিয়ে হবে, ভাইরাল ‘সাহেবের চিঠি’র নতুন প্রোমো

সদ্যই স্টার জলসায় শুরু হয়েছে 'সাহেবের চিঠি’। মাত্র কয়েকদিনের মধ্যেই অনুগামীর মনে প্রায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায় সাহেব ও দিঠির ভূমিকায় অভিনয় করছেন। তাঁদের অভিনয়ে সন্ধে সাড়ে ছটায় বুঁদ হয়ে থাকেন অনেকেই। আবার এক টানটান উত্তেজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছে একটি প্রোমো। যা দেখে অনেকেই অবাক হচ্ছেন, কী আছে সেই ভিডিওতে।

পরশু কী তাহলে সাহেব-দিঠির বিয়ে হবে, ভাইরাল ‘সাহেবের চিঠি’র নতুন প্রোমো


ভিডিওতে দেখা যাচ্ছে, পরশু দিনই সাহেব চিঠির বিয়ে! সাহেবের মত জানতে সাহেবকে ফোন করল চিঠি! ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে জানায় বিয়ের সব জোগাড় আয়োজন করে নেবে তাঁরা। খুশি হয় তাঁরা। কিন্তু দিঠি তাঁর মাকে বলে ;মা এত তাড়াহুড়ো করার কী আছে।' তখনই তাঁর বাবার মনে কুডাকতে শুরু করে, তিনি বলেন এতে কোনও গণ্ডগোল নেই তো। পাশাপাশি দিঠির মনে প্রশ্ন জাগে আদৌও লাট সাহেব কী তাঁকে বিয়ে করতে চায়। যা ভাবা তাই কাজ। দিঠি ফোন করে সাহেবকে। দিঠি সাহবেকে বলে কিছু প্রশ্ন আপনাকে করার আছে উলটে একই কথা বলেন সাহেবও। দিঠি আর সাহেবের বিয়ে হবে? না আলাদা হবে দুটি পথ। তা জানতে হলে আপনাকে দেখতে হবে ধারাবাহিকটি।

বলা বাহুল্য, আগের প্রোমোটিতে দেখা যাচ্ছে , সাইকেল নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা। অপরদিকে অভিনেতা কিন্তু গল্পে একজন বড় তারকা। চরিত্রের নাম সাহেব মুখোপাধ্যায়। তিনি ভালো অভিনয় ও গান করেন, কিন্তু কেন তিনি তা থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কেন তিনি এমন করছেন। এমনই একদিন সাহেবের বাড়িতে আসেন অভিনেত্রী। সাহেবকে বলেন এটা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছা। তখন তিনি জানতে পারেন সাহেবের একটা পা নেই। তখন তিনি সাহেবকে উৎসাহ দিয়ে বলেন, সবার সামনে তাঁকে ফিরতে হবেই। এমনই দেখা গিয়েছে প্রোমোতে। তবে, কোনদিকে নেবে গল্পের মোড়, সেদিকেই তাকিয়ে অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+