চলতি মাসেই শুরু হবে ‘রামপ্রসাদ’, কটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি
দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন সিরিয়াল প্রেমীরা, কারণ 'রামপ্রসাদ’-এর প্রোমো শেয়ার করা হলেও কবে, কোন সময় থেকে তা সম্প্রচারিত হবে তা কিন্তু জানা যায়নি। তবে এবার চ্যানেলের তরফে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ১৭ এপ্রিল থেকে শুরু হবে ধারাবাহিকটি। সোম থেকে রবি রোজ সন্ধ্যে ৬ টায় সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি।
এই ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে, দেখা মিলবে পায়েল দেরও। অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে। সোশ্যাল মিডিয়ায় প্রোমো শেয়ার হতেই লাইক কমেন্টের বন্যায় ভরে গেছে।

যে প্রোমোতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল তাতে দেখা যাচ্ছে, রামপ্রসাদের সঙ্গে তার স্ত্রীর শুভ দৃষ্টি হয়ে যাবার পর বাসরের জায়গায় মেয়ের বাড়ির সব লোকজন বসে আছে। তারা নতুন জামাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চায় তখন রামপ্রসাদ গেয়ে ওঠে 'ডুব দেড়ে মন কালি বলে’ কিন্তু বাসর রাতে মা কালীর গান শুনে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে শুরু করেন।
তাই তার খারাপ লাগে লাগায় সে বাসরের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসেন, তখন মা কালী নিজে এসে রামপ্রসাদকে বোঝান সংসারে মা ছাড়া কখনোও হয় না। তারপর আবারও মায়ের গান ধরেন অভিনেতা। সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীর গলায় গান শুনে আবারোও খুশি হন এবং তার মুখে হাসি ফোটে। তবে কবে কখন ধারাবাহিক টি সম্প্রচারিত হবে তা এখনো চ্যানেলের তরফে কিছু জানায়নি ধারাবাহিকটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

অপরদিকে, জি বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর। ফের আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ফুলকি’, ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।এই ফুলকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।












Click it and Unblock the Notifications