কবে কোন সময়ে শুরু হবে ‘পঞ্চমী’, কী নিয়েই বা ধারাবাহিকের গল্প, জানুন এখানে
কবে কোন সময়ে শুরু হবে ‘পঞ্চমী’, কী নিয়েই বা ধারাবাহিকের গল্প, জানুন এখানে
আর বেশিদিনের অপেক্ষা নয়, স্টার জলসায় আসতে চলেছে 'পঞ্চমী’ ধারাবাহিকটি। আগেই চ্যানেলের তরফের এই সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছে। তবে অনুগামীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছেন কবে থেকে এই ধারাবাহিকটি টিভির পর্দায় সবাই দেখতে পাবেন। ভক্তদের সেই আশায় পূরণ করেছে এবার চ্যানেল। এবার চ্যানেলের তরফে জানানো হয়েছে কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকটি।

স্টার জলসার তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের ৫ তারিখ , সোম থেকে রবি রোজ রাত সাড়ে ৮ টায় টিভির পর্দায় দেখানো হবে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। এবার জি বাংলার অপরাজিতা অপু খ্যাত সুস্মিতা দে আসছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিক আসছে শুনে খুব খুশি অনুগামীরা। তবে এবার কুটকাচালি পরকীয়তা ছেড়ে দেখানো হবে ভক্তিমূলক ধারাবাহিক। আর এই ভক্তি মূলক ধারাবাহিকের প্রতি এক আলাদাই টান অনুগামীদের।
এবার সিরিয়াল প্রেমীদের আশার আলো দেখিয়ে স্টার জলসা আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। নাম 'পঞ্চমী'। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো স্টার জলসার অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে সিরিয়ালটি ভক্তিমূলক হবে। এই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সুস্মিতা দেকে।
ইন্টারনেটে যে ভিডিওটি শেয়ার হয়েছে তাদের দেখা যাচ্ছে, এক ঝড় বৃষ্টির রাতে একজন গর্ভবতী মহিলা শিব মন্দিরের এসে উপস্থিত হন। আর সেখানেই ওই মহিলা এক পুরোহিতের কাছে সাহায্য চান। তিনি বলেন আমার সন্তান প্রসব করানোর সময় এসে গেছে। আর দেরি করা যাবে না। আপনি আমার সন্তান এখনই প্রসব করান। শিবের কৃপায় মন্দিরের পুরোহিতের দ্বারাই সেই গর্ভবতী মহিলা কন্যা সন্তানের জন্ম দেন। এটি দেখে অনএক অনুগামীরাই অবাক হয়ে গেছেন। কিন্তু শিশুটি জন্মানোর পর তাকে দেখে চমকে ওঠেন পুরোহিত মশাই। কিন্তু কেন? কারণ দেখা যায় ছোট্ট শিশুটির নাভি থেকে সাপ বেরিয়ে আসছে সাপ। আর এই দেখে ভয় গা কাঁটা দিতে থাকে পুরোহিতের।
মাঝে কেটে গেছে অনেক বছর, বড় হয়েছে সেই কন্যা, তার নাম পঞ্চমী। দেখা যায় বড় গিন্নিকে সাপে কাটবে সেটি জানতে পারেন পঞ্চমী। তাকে দৌড়ে বাঁচাতে আসেন পঞ্চমী। কিন্তু সেই বড় গিন্নিকে অপমান করেন পঞ্চমীকে, তার জন্ম পরিচয় নিয়ে। আর সেই স্থানেই ঘটে এক বিপত্তি। তবে সেই স্থানে বড় গিন্নির পায়ের কাছে ফনা তুলে সাপকে বসে থাকতে দেখা যায়। তা দেখে ভয় পেয়ে যান সকলে। আর তখনই সাপের কাছে গিয়ে সাপকে চলে যেতে বলে পঞ্চমী। পঞ্চমীর দাঁড়াই এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়ে যায় বড় গিন্নি। তবে সেখানেই প্রশ্ন সাপেদের ভাষা কিভাবে বুঝতে পারলো পঞ্চমী। এই নিয়ে শুরু হয় নানান জল্পনা। ধারাবাহিকটি দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।












Click it and Unblock the Notifications