জি বাংলায় আসছে ‘নিম ফুলের মধু’, কারা থাকছেন অভিনয়ে

জি বাংলায় আসছে ‘নিম ফুলের মধু’, কারা থাকছেন অভিনয়ে

প্রায় অনেকদিন পর আবারও টেলিভিশনে ফিরছেন পল্লবী শর্মা ও রুবেল দাস। তাদের নতুন ধারাবাহিক আসছে জি বাংলায়। ধারাবাহিকের নাম 'নিম ফুলের মধু’। সিরিয়ালটি প্রেম ও সংসারের গল্প নিয়েই তা বোঝা যাচ্ছে সিরিয়ালের প্রোমো দেখেই। চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাবে পল্লবীকে একটি গৃহবধুর ভূমিকায় অভিনয় করতে। নতুন শ্বশুরবাড়িতে শাশুড়ির প্রভাব সব থেকে বেশি, খুব রাগী মহিলা তিনি। মায়ের কথার অপর ছেলে একটিও কথা বলে না। বৌমা কী পারবে শাশুড়ির মন জয় করতে। সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে এই ধারাবাহিকটি।

জি বাংলায় আসছে ‘নিম ফুলের মধু’, কারা থাকছেন অভিনয়ে


ধারাবাহিক অভিনয় করছেন লিলি চক্রবর্তী, বিশ্বনাথ দত্ত সহ অনেক তারকারাই। অভিনেত্রী কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। এ চরিত্রে অভিনয় করে বেশ খুশি তিনি। জবা থেকে নতুন এক ভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি হয়েছেন পল্লবী। তাকে পর্দায় দেখে খুব খুশি তার অনুগামীরাও। অনেকেই বলছে তোমাকে দেখে ভালো লাগলো। আবার অনেকেই বলছেন এসবের জন্য যেন মিঠাই না বন্ধ হয়ে যায়।

অপরদিকে, টেলিভিশন তারকারাও মা দুর্গাকে নিয়ে ঘরে ফিরছেন। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছেন মেয়েরাও। মাকে কাঁধে নিয়ে ঘরের পথে লক্ষ্মীকাকিমা থেকে ঊর্মিরা।সকলের বড় লক্ষ্মী কাকিমার বর দেবশঙ্কর হালদার গঙ্গা জল দিয়ে মায়ের আগমনের পথ শুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পিছনে মাকে নিয়ে আসছেন জি বাংলার ঘরণীরা। সাবেকি সাজে সেজে উঠেছেন মেয়েরা। সাদা পাড় লাল শাড়ি, গা ভর্তি গহনা, ছেলেরা পরেছে পাঞ্জাবী। সেই সঙ্গে কাঁধে নিয়েছেন ঢাকও।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সাত্যকির হাত কাঁধ থেকে নিজের কাঁধে বাঁক তুলে নিয়ে লক্ষ্মী কাকিমা। নতুন রূপে, নতুন সাজে, দুগ্গা এলো ঘরে। সকল অনুগামীদের জি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।যদিও এই ভিডিওতে দেখা যায়নি মিঠাইকে। আর তা নিয়ে একটু কষ্ট পেয়েছেন মিঠাইয়ের ফ্যানেরা। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন এখানে মিঠাই থাকলে ভালো হতো। তবে অনুগামীরা যে শুধু মিঠাইকে মনে করছেন তা নয়, পাশাপাশি সিডকেও চাইছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+