Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Khelna Bari: ষড়যন্ত্র কাটিয়ে লাহিড়ী বাড়ি ফেরত পাবে মিতুল আর ইন্দ্র! সিরিয়ালে বড় চমক

Bangla Serial Khelna Bari: বাংলা জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম খেলনা বাড়ি। বিখ্যাত বাংলা বিনোদন মাধ্যমে সম্প্রচারিত এই সিরিয়াল বেশ কয়েকমাস ধরেই দর্শকদের পছন্দের তালিকায় ভালোই জায়গা করে নিয়েছে।

শুধু তাই নয়, টিআরপি তালিকাতেও ( Bangla Serial) আগাগোড়া নিজেদের ভালো অবস্থান ধরে রেখেছে এই সিরিয়াল (Khelna Bari)। আর দেখতে দেখতে ৪০০ পর্ব পার করল খেলনা বাড়ি। সেই উপলক্ষেই আনন্দে মাতলেন সিরিয়ালের কলাকুশলীরা।

ষড়যন্ত্র কাটিয়ে লাহিড়ী বাড়ি ফেরত পাবে মিতুল আর ইন্দ্র!

Khelna Bari: পা মিলিয়ে দমদার নাচেও মেতে উঠলেন শিল্পীরা

বাদ যাননি টেকনিশিয়ানরাও। একসঙ্গে কেক কাটতে দেখা গেল সবাইকে। তবে শুধুমাত্র কেক কেটেই শেষ হয়নি সেলিব্রেশন পর্ব। সেটের মধ্যেই অস্কার জয়ী গান নাটু নাটুর তালে পা মিলিয়ে দমদার নাচেও মেতে উঠলেন শিল্পীরা। এরই সঙ্গে সিরিয়ালেও চলছে জমজমাট পর্ব।

কারণ রণ প্রতারণা করে লাহিড়ী বাড়ির সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আর এবার কোম্পানি বিক্রি করার ফন্দি করছে। কিন্তু মিতুল আর ইন্দ্র সেই খবর পেয়ে ছদ্মবেশে ফিরে আসে লাহিড়ী বাড়িতে। তারা কি পারবে সব ষড়যন্ত্র কাটিয়ে ফের লাহিড়ী বাড়ি ফেরত নিতে? নাকি তাদের ধরে ফেলবে রণ?

Khelna Bari: আরও বড় চমক থাকছে সিরিয়ালে

এই নিয়েই চলছে এই ধারাবাহিকের পর্ব। তবে আগামীতে আরও বড় চমক থাকছে সিরিয়ালে। একদম নতুন ভাবে তৈরী হচ্ছে গল্প। লাদা রূপে ধরা দিতে চলেছে জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ি। এমনটাই জানালেন মিতুল ওরফে আরাত্রিকা।

বাড়ি ফেরত পাবে মিতুল আর ইন্দ্র!

এই ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ মিতুল লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি এবং বিপরীতে রয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ বিশ্বজিৎ ঘোষ। সিরিয়ালে তাঁর চরিত্র ইন্দ্রজিৎ "ইন্দ্র" লাহিড়ী। তবে মাঝে গুজব ছিল তাড়াতাড়িই নাকি শেষ হতে চলেছে এই সিরিয়াল। কিন্তু সব জল্পনা উড়িয়ে হৈ হৈ করে ৪০০ পর্ব সেলিব্রেশন করলেন টিম খেলনা বাড়ি।

ছবি সৌজন্যে- জি বাংলার ফেসবুক পেজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+