গাঁজাখুরি গল্প দেখতে চান না দর্শক, বন্ধ হচ্ছে ‘যমুনা ঢাকি’!
গাঁজাখুরি গল্প দেখতে চান না দর্শক, বন্ধ হচ্ছে ‘যমুনা ঢাকি’!
তাহলে কি বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক যমুনা ঢাকি! কখন ভাঙ্গা হাত নিয়ে যমুনা ঢাক বাজাচ্ছে, কখনও আবার যমুনা মারা গেছে। মারা যাওয়ার পর নাকি আবার জ্যোতি সেজে নাকি ফিরে আসছে। এমন গাঁজাখুরি গল্প দেখতে নারাজ অনুগামীরা। ধারাবাহিকে টুইস্ট দেখতে সকলেই পছন্দ করেন। তবে, গাঁজাখুরি নয়। এমনই অভিযোগ তুলল অনেক নেটিজেনরা। তাঁদের দাবি ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হোক।

সিরিয়াল বন্ধের দাবি অনুগামীদের!
এমনই আজগুবি গল্পে একেবারেই বিশ্বাসী নন অনুগামীরা। টি আর পি লিস্টে অনেকদিন ধরেই প্রায় জি বাংলার বাংলার ধারাবাহিক 'যমুনা ঢাকির' দেখা নেই । যমুনা ঢাকি সম্প্রচার হয় ৭.৩০ টার টাইম স্লটে। সেই জায়গায় এই সিরিয়াল ৮ টায় দেখানো হতে পারে? আবার অপরদিকে 'জীবন সাথী' ধারাবাহিকটি শেষের দিকে। যদি এটি শেষ হয়ে যায় তাহলে কী নতুন ধারাবাহিক ১০.৩০ তে সম্প্রচার হবে!

তাহলে ৭.৩০ কোন সিরিয়াল আসছে?
অনুরাগীদের অনেকের মতেই জীবন সাথী ধারাবাহিক শেষ হলে সেই জায়গায় দেখানো হতে পারে যমুনা ঢাকি। আর নতুন বাংলা ধারাবাহিক 'গৌরী এল' -টি সন্ধে ৭.৩০ তে দেখা যেতে পারে। যেখানে যমুনা ঢাকি সিরিয়ালটি সম্প্রচার করা হয়। খুব সম্ভবত সিরিয়ালটি চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেখা যেতে পারে টিভিতে।

গৌরী এল’ বাংলা ধারাবাহিকের প্রমো দেখে খুশি সকলে
এখন অনেক নতুন ধারাবাহিক আসছে বা এসেছে 'জি বাংলায়'। যার জন্য পুরানো সিরিয়াল গুলোর টাইম পরিবর্তন কড়া হচ্ছে। যে ধারাবাহিক গুলির টিআরপি ক্রমশ কমতে শুরু করেছে সেই ধারাবাহিকগুলিরই সময় পরিবর্তন হচ্ছে। নতুন ধারাবাহিক 'গৌরী এল' বাংলা ধারাবাহিকের প্রমো দেখে বেজায় খুশি অনুগামীরা। তাঁরা চাইছে এই সিরিয়াল দ্রুত চালু হোক। যদিও চ্যানেলের তরফে যমুনা ঢাকি ধারাবাহিক বন্ধের বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে সিরিয়ালের টাইম পরিবর্তন হয়েছে। ৭.৩০ টার জায়গায় ১০.৩০ টায় দেখানো। তবে, ধারাবাহিকটি বন্ধের আর্জি অনুগামীমহলে।












Click it and Unblock the Notifications