চলতি সপ্তাহে সেরা জগদ্ধাত্রীই, কত নম্বরে পঞ্চমী- নিমফুলের মধু, দেখুন টিআরপির তালিকা

চলতি সপ্তাহের টিআরপির তালিকা কিন্তু একদিন দেরিতে জানা গেছে, অর্থাৎ বৃহস্পতিবারের জায়াগায় শুক্রবার এসেছে এই তালিকা। লিস্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিয়াল প্রেমীরা। চলতি সপ্তাহে কিন্তু প্রথম স্থান দখল করে রয়েছে সেই জগদ্ধাত্রীই। যার প্রাপ্ত নম্বর ৮.৩।

মেয়েবেলা কত নম্বরে

মেয়েবেলা কত নম্বরে

সেরা দশের তালিকায় রয়েছে নিজের স্থান দখল করে রেখেছে সে। প্রথমবারের মতো খেলনা বাড়িকে হারিয়ে স্লট লিড করল কমলা ও পৃথ্বীরাজের গল্প। এই ধারাবাহিক কিন্তু সকলের বেশ নজর কাড়ছে। ষষ্ঠ স্থান দখল করেছে। তাঁর সঙ্গে জোর লড়াই চলছে মেয়েবেলার। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫.৮।

 দ্বিতীয় স্থানে কোন ধারাবাহিক

দ্বিতীয় স্থানে কোন ধারাবাহিক

এবারও কিন্তু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী প্রথম স্থান দখল করেছে, সূর্য দীপাকে পেছনে ফেলে দিয়েছে সে। এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে চলে এসেছে। অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৭.৮। মিঠাই ধারাবাহিক কিন্তু এবারও সেরা দশের তালিকা নিজের স্থান দখল করতে পারেনি।

নিমফুলের মধুর প্রাপ্ত নম্বর কত

নিমফুলের মধুর প্রাপ্ত নম্বর কত

চতুর্থ স্থানে রয়েছে সেই নিমফুলের মধু। যার প্রাপ্ত নম্বর ৭.২। রাঙা বউ চলে এসেছে পঞ্চম স্থানে, ৬.১ নম্বর পেয়ে সেরা দশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে সে। তবে সোহাগ জলে এবার নিজের জায়গা করতে পেরেছে টিআরপির তালিকায়। তার প্রাপ্ত নম্বর ৫.১। দশম স্থান দখল করেছে সে। তোমার খোলা হাওয়া, মিঠাই ইচ্ছে পুতুল এবারও কিন্তু টিআরপির তালিকায় জায়গা করতে পারেনি।

আসছে এই নতুন ধারাবাহিক

আসছে এই নতুন ধারাবাহিক

ফের পর্দা কাঁপাতে আসছে আরও এক নতুন ধারাবাহিক, নাম ফুলকি। ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।

একনজরে দেখুন টিআরপির সেরা দশের তালিকা

একনজরে দেখুন টিআরপির সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৩)
  • দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৭.৮)
  • তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৭.৪)
  • চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.২)
  • পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ (৬.১)
  • ষষ্ঠ স্থানে রয়েছে মেয়েবেলা (৫.৮) ও কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.৮)
  • সপ্তম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৫.৭)
  • অষ্টম স্থানে রয়েছে গাঁটছড়া (৫.৫) ও পঞ্চমী (৫.৫)
  • নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি (৫.৪) ও হরগৌরী পাইস হোটেল (৫.৪)
  • দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৫.১) ও সোহাগ জল (৫.১)

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+