হাড্ডাহাড্ডি লড়াই চলছে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়ার মধ্যে, টিআরপির তালিকায় কে রয়েছে শীর্ষে
চলতি সপ্তাহের টিআরপির তালিকা ইতিমধ্যে হাতে চলে এসেছে। টিআরপির তালিকায় টানটান উত্তেজনা দেখা যাচ্ছে, কারণ এই সপ্তাতেই জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া দুজনেই প্রথম স্থান অধিকার করেছে। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৭.৮। যৌথভাবে তারা হয়েছে বেঙ্গল টপার।
এই দুই ধারাবাহিকের মধ্যে চলছে জোরদার টক্কর। অনুগামীদের মতে, সূর্য ও দীপার মধ্যে একই ঝামেলা ভালো লাগছে না কারোর। গল্পে আসুক নতুন মোড় এমনটাই চাইছেন সকলে।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে গৌরী এলো। যার প্রাপ্ত নম্বর ৭.৫। মোহনা মাইতির অভিনয় নজর কাছে সকল অনুগামীদের। সকলকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে নিয়েছ নিম ফুলের মধু। রুবেল ও পল্লবীর প্রেম সকলেরই পছন্দ হচ্ছে। তবে বাদ যাচ্ছে না দত্তবাড়ির হাসিখুশি পরিবারও।
টিআরপির তালিকায় জোরদার নজর কাড়ছে বাংলা মিডিয়াম, এক্কাদোক্কা। কারণ পঞ্চম স্থানে দু’জনেই স্থান দখল তারা। যার প্রাপ্ত নম্বর ৫.৯। দশম স্থানে চলে এসেছে খেলনা বাড়ি, যার প্রাপ্ত নম্বর ৪.৯৮।

চলতি সপ্তাহে সোহাগ জল কিন্তু টিআরপির তালিকায় নিজেদের স্থান দখল করে নিয়েছে। শোনা যাচ্ছে , শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিকটি। আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডুর অভিনয় নজর কেড়েছে সকলের। সেই জায়গা নাকি শুরু হবে ফুলকি। ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে মনে হয় মনোহরার সেটও।

দেখুন চলতি সপ্তাহে সেরা দশের তালিকা
প্রথম স্থানে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া (৭.৮)
দ্বিতীয় স্থানে গৌরী এলো (৭.৫)
তৃতীয় স্থানে নিম ফুলের মধু (৭.০)
চতুর্থ স্থানে রাঙা বউ (৬.১)
পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম ও এক্কা দোক্কা (৫.৯)
ষষ্ঠ স্থানে পঞ্চমী (৫.৭)
সপ্তম স্থানে মেয়েবেলা (৫.২)
অষ্টম স্থানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)
নবম স্থানে হরগৌরী পাইস হোটেল (৪.৯)
দশম স্থানে খেলনা বাড়ি (৪.৮)

ফুলকির প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।
ফুলকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications