Bangla Serial: দর্শকদের জন্য জবর খবর, ফের আসছে অন্বেষা-ঋত্বিকের হিট জুটি, কোন সিরিয়ালে জেনে নিন
বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখার্জির হিট জুটি ফের একবার আসছে ছোট পর্দায়। তবে একেবারে নয়া অবতারে। এই পথ যদি না সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এই দুই অভিনেতা। সিরিয়ালটি এক কথায় এই দুই অভিনেতার কারণেই বেশ হিট করে গিয়েছিল।
সেই জুটি আবার ফিরছে ছোট পর্দায় এবার অন্য সিরিয়ালে। জি বাংলায় দেখা যাবে সেটি। সিরিয়ালটির নাম আনন্দী। ইতিমধ্যে তার প্রমো দেখানো শুরু হয়ে গিয়েছে চ্যানেলে। এখানে ঋত্বিক অর্থাৎ সিরিয়ালের নায়ককে চিকিৎসকের বেশে দেখা গিয়েছে। তিনি পেশায় চিকিৎসক হলেও তাঁর ঠাকুমাকে একটি জরুরি ইনজেকশন দেওয়ার জন্য নার্স খুঁজছেন।

কিন্তু কোনও নার্সই তাঁর ঠাকুমার সঙ্গে থাকতে নারাজ। শেষে টাকার অত্যন্ত প্রয়োজনের কারণে রাজি হয়ে যান অন্বেষা বা সিরিয়ালের নায়িকা। তিনি কাজটি করেও ফেলেন অনায়াসে। তাঁদের জীবনের নানা মোড়েই কাহিনী আবর্তিত হবে। দুই ভিন্ন চিন্তাধারার মানুষের পথ কীভাবে এক হল তা নিয়ে এই সিরিয়ালের কাহিনী এগোবে।
তবে সিরিয়ালটি ঠিক কখন জি বাংলায় দেখানো হবে সেটা এখনও জানানো হয়নি। তবে অন্বেষা অবং ঋত্বিককে ফের একসঙ্গে দেখতে পেয়ে খুশি হবেন দর্শকরা তাতে কোনও সন্দেহ নেই। এর আগে সন্ধ্যাতারা সিরিয়ালে বেশ নজর কেড়েছিলেন। অন্যদিকে ঋত্বিকও মন দিতে চাই সিরিয়ালে বেশ নজর কেড়েছিলেন। সেদুটিই হঠাৎ করে বন্ধ করে দেয় চ্যানেল কর্চতৃপক্ষ। কারণ সেই টিআরপি না আসা। টিআরপির কারণে একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে মাঝপথে। এই নিয়ে অনেক অভিনেতাও উদ্বেগ প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications