'মিঠাই' ফিভারে কাঁপছে বাংলা! টিআরপি রিপোর্টে কোন সিরিয়াল কত নম্বরে দেখেনিন

'মিঠাই' ফিভারে কাঁপছে বাংলা! টিআরপি রিপোর্টে কোন সিরিয়াল কত নম্বরে দেখেনিন

বাঙালির টেলিভিশনে এই মুহূর্তে কার্যত তাক লাগিয়ে দিয়েছে বাংলা সিরিয়াল 'মিঠাই'। আপাতত বাংলার ঘরে ঘরে ড্রইংরুমে এই সিরিয়াল কার্যত দর্শকের আবেগে উস্কানি দিয়ে যাচ্ছে। অন্যগিকে গত কয়েক মাস ধরে নিম্নমুখী রানী রাসমণি থেকে কৃষ্ণকলির টিআরপি। এক নজরে দেখা যাক, চলতি সপ্তাহের টিআরপি রিপোর্ট অনুযায়ী বাংলা সিরিয়ালগুলি কো কোথায় রয়েছে?

 স্টেপ আপ করে বাউন্ডারি 'মিঠাই' এর

স্টেপ আপ করে বাউন্ডারি 'মিঠাই' এর

জি বাংলার ধারাবাহিক 'মিঠাই' কার্যত সকলের 'বোলতি বনধ' করে দিয়েছে! পর পর সপ্তাহে টিআরপি চার্টে মিঠাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত সপ্তাহেও সেরার সেরা তালিকায় টিআরপিতে এগিয়ে রয়েছে 'মিঠাই'। ১২.৩ পয়েন্ট নিয়ে তারাই বাংলার সেরা সিরিয়ালের তকমা পেয়েছে সপ্তাহের নিরিখে টিআরপি চার্টে।

দ্বিতীয় কে?

দ্বিতীয় কে?

দ্বিতীয় স্থানে রয়েছে 'খড়কুটো'। ৯.৩ পয়েন্ট নিয়ে টিআরপি চার্টে এই সিরিয়াল দ্বিতীয় স্থানে। বিয়ের পর্ব শুরু হতেই স্টার জলসার এই সিরিয়ালের টিআরপি কার্যত রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। এরপরই তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার 'অপু'। তাদের সংগ্রহে ৯ পয়েন্ট রয়েছে।

রোহিত সেন-শ্রীময়ীর বিয়ে কতটা পছন্দ দর্শকদের?

রোহিত সেন-শ্রীময়ীর বিয়ে কতটা পছন্দ দর্শকদের?

এদিকে, রোহিত সেন আর শ্রীময়ীর বিয়ের খবর ঈসতেই দর্শকদের মধ্যে 'শ্রীময়ী' ঘিরে আগ্রহ বেড়েছে। স্টার জলসার এই অনুষ্ঠানের টিআরপি পয়েন্ট ৭.৩। এই সিরিয়াল আপাতত চতুর্থস্থানে রয়েছে। পঞ্চমস্থানে রয়এছে একসঙ্গে 'মহাপীঠ তারাপীঠ'
,' কৃষ্ণকলি','গঙ্গারাম'। তাদের সংগ্রহে ৭.১ পয়েন্ট।

জি বাংলা বনাম স্টার জলসা, কে এগিয়ে?

জি বাংলা বনাম স্টার জলসা, কে এগিয়ে?

চলতি সপ্তাহের টিআরপি রিপোর্টে জি বাংলা ৬৩৪ নম্বর কুড়িয়ে নিয়েছে। স্টার জলসা পেয়েছে ৬২৯ পয়েন্ট। টিআরপি রিপোর্টে ষষ্ঠ স্থানে রয়েছে 'যমুনা ঢাকি', সপ্তমে 'রানী রাসমণি','ডান্স বাংলা ডান্স'। এদের সকলেরই পয়েন্ট ৬ এর উপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+