টিআরপিতে শীর্ষে 'মিঠাই', সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ও রিয়েল লাইফও বসতে চলেছেন ছাদনা তলায়
টিআরপিতে শীর্ষে 'মিঠাই', সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ও রিয়েল লাইফও বসতে চলেছেন ছাদনা তলায়
বাংলা টেলিসিরিয়ালের মধ্যে চরচর করে চড়ছে মিঠাই সিরিয়ালের টিএরপি। নতুন মোড় নিয়েছে গল্পের কাহিনী। তাতেই আরও হইহই পড়ে গিয়েছে দর্শক মহলে। নতুন প্রমো িঘরে তুঙ্গে দর্শকদের উৎসাহ। এদিকে আবার সিরিয়ালের সাফল্যের মধ্যেই সুখবর শোনা যাচ্ছে নায়ক সিদ্ধার্থ বা অদ্রিত রায়ের ব্যক্তিগত জীবনে। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি আদ্রিত বিয়ের পিড়িতে বসতে চলেছে।

টিআরপিতে সেরা মিঠাই
টিআরপিতে শীর্ষে রয়েছে বাংলা টেলি সিরিয়াল মিঠাই। গল্পের মোড় নতুন দিকে এগোতে শুরু করেছে। ডিভোর্সের পর ফুলশয্যের প্রমো সুপার হিট। দর্শকদের উৎসাহ বাড়তে শুরু করেছে। প্রথম থেকেই সিরিয়ালটি নিয়ে দর্শকরা বেশ উৎসাহী ছিলেন। গল্পের বাঁধুনী এবং অভিনেতাদের অভিনয় মন জয় করেছিল সিরিয়াল প্রেমীদের। মিঠাইয়ের সঙ্গে সিদ্ধান্তের নতুন করে সংসার জীবন সুচনার প্রমোতেই হিট করে গিয়েছে সিরিয়াল।

সুখবর শোনালেন সিদ্ধার্থ ওরফে আদৃত
সিরিয়ালের জনপ্রিয় নায়ক-নায়িকা মিঠাই এবং সিদ্ধার্থের ঘটনা বহুল কর্মকাণ্ড মন জয় করে নিয়েছে দর্শকদের। এরই মধ্যে শোনা যাচ্ছে সিরিয়ালের নায়ক আদৃত রায় বিয়ে করতে চলেছেন। পাত্রী তাঁর বান্ধবী। ১০ বছর ধরে সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক আদৃতের। এতদিনে সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে। পরিবারের লোকেরা জানিয়েছেন নভেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদৃত।

মুখ খুলতে নারাজ
ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই চুপচাপ থাকতে পছন্দ করেন অদৃত। তাই নিজের বিয়ে নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলেননি অভিনেতা। কিন্তু টলিপাড়ায় ইতিমধ্যেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পাত্রীর ছবি খোঁজা শুরু করে করেদিয়েছেন অনুরাগীরা। যদিও অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন। এবং ব্যক্তিগত ছবি পোস্ট করতে দেখা যায়নি তাঁতে।

সিরিয়ালের নতুন মোড়
মোদক পরিবার অবশেষে সিদ্ধার্থ ও মিঠাইয়ের বিয়ে বাঁচাতে সফল হয়েছে। নতুন করে মিঠাইয়ের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধার্থ। একমাস মিঠাইয়ের সঙ্গে থেকে সংসার জীবনে বিশ্বাসী হওয়ার চেষ্টা করবে সিদ্ধার্থ। আর তাতেই খুশি গোটা পরিবার। কিন্তু শেষ পর্যন্ত গল্প কোন দিকে এগোবে তাই নিয়ে জল্পনা শুরু করেছেন উৎসাহী দর্শকরা।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications