Bengali Serial Gouri Elo: 'গৌরী এলো'র সেটে সেলিব্রেশন মুডে কলাকুশলীরা! মা'য়ের সামনেই হল কেক কাটা
Bengali Serial Gouri Elo: টেলি দুনিয়ায় এখন সবই টিআরপির খেলা। গত কয়েক দিনে যেখানে বন্ধ হয়ে গেল একের পর এক ধারাবাহিক, সেখানে রমরমিয়ে নিজেদের ৫০০ পর্ব পার করল সিরিয়াল গৌরী এলো। প্রায় ২ বছর ছুঁতে চলা কিন্তু মোটেই মুখের কথা নয়!
আর সেই অসাধ্য সাধন করল এবার গৌরী এলো ( Gouri Elo) । ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল এই সিরিয়াল। Zee Banglar তে অন্যতম ধারাবাহিকগুলির একটি এই সিরিয়াল। দেখতে দেখতে গৌরী ইশানের গল্প ৫০০ পর্ব পার করে ফেলল। সিরিয়াল ৫০০ পর্ব পার করতেই রীতিমত উৎসবের মেজাজ সেটে।

একেবারে কেক কেটে সেলিব্রেট করা এই ধারাবাহিকের ৫০০ পর্বের। অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গেই পরিচালক, টেকনিশিয়ান সহ অফস্ক্রিন কর্মীরাও সকলে ছিলেন সেখানে। গৌরী ওরফে মোহনা মাইতি, ইশান ঘোষাল ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, অলিভিয়া উপস্থিত ছিলেন সেলিব্রেশনে।
উল্লেখ্য, সিরিয়াল গৌরী এলো-র হাত ধরেই বাংলা টেলিভিশন দুনিয়ায় পা রেখেছেন মোহনা মাইতি। তবে এর আগে তাঁকে একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিতে দেখা গিয়েছে। তবে সম্প্রতি স্লট পরিবর্তন করা হয়েছে এক সময়ে টিআরপি তালিকায় সেরা তিনি থাকা এই সিরিয়ালের।

আগে গৌরী ছিল সন্ধে সাড়ে ৭টার স্লটে, এখন তা চলছে ৬টার সময়। কিন্তু নিজের হারানো মাটি ফায়ার পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন কলাকুশলী থেকে পরিচালক।












Click it and Unblock the Notifications