Bangla Serial: পর্ণা থেকে জগদ্ধাত্রী সকলকে পিছনে ফেলে এগিয়ে গেল শিমূল, মনের কাছের চরিত্র বলছেন নেটিজেনরাই

মিঠাই-মেয়েবেলা শেষ হয়ে গিয়েছে। নতুন কিছু খুঁজছিলেন দর্শকরা। কয়েকটি এপিসোডেই সেই অভাব পূরণ করে দিয়েছে শিমূল। পর্ণা, জগদ্ধাত্রীকে পিছনে ফেলে নেটিজেনদের মনের কাছের চরিত্র হয়ে উঠেছে শিমূল। যদিও সিরিয়ালটিতে কেবল মানালি দি নয়, বাসবদত্তা সহ একাধিক অভিনেত্রী রয়েছেন।

জি বাংলায় চলতি মাসেই শুরু হয়েছে মন দিতে চাই। প্রথম কয়েকটি এপিসোডের নাটকীয়তা নিয়ে যেমন কটাক্ষ শোনা গিয়েছিল। তেমনই শিমূল চরিত্রটি মনের কাছের হয়ে উঠেছে নেটিজেনদের। প্রথম কয়েকটি এপিসোডে শিমূলের ফুল শয্যার রাতে বরের সঙ্গে মায়ের থাকা আর শিমূলের চেয়ারে ঘুমোনোর হাসির রোল ফেলে দিয়েছিল নেটপাড়ায়।

Bangla Serial - shimul

সেই কাণ্ড কাটিয়ে উঠে উল্টে সেই শিমূল চরিত্রটিই নেটিজেনদের কাছের হয়ে উঠেছে। টিআরপির দিক দিয়ে এখনও যদিও তেমন ভাবে ময়দানে নামেনি মন দিতে চাই সিরিয়ালটি। জগদ্ধাত্রী বা নিম ফুলের মধু সেই দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। জি বাংলায় মিঠাই শেষ হতেই স্টার জলসার মেয়েবেলা শোরগোল ফেলে দিয়েছিল। যাকে বলে প্রথমেই টিআরপিতে ঝাঁকিয়ে ছক্কা মেরেছিল মেয়েবেলা।

কিন্তু মাত্র কয়েক সপ্তাহ চলার পরেই শেষ করে দেওয়া হয় সিরিয়ালটি। এতো তাড়াতাড়ি বাংলা সিরিয়ালের শেষ হয়ে যাওয়া একটা রেকর্ড। অনেক মন খারাপ নিয়েই দর্শকরা মেয়েবেলাকে বিদায় দিয়েছিলেন। বিশেষ করে সিরিয়ালের প্রধান দুটি চরিত্র ডোডো আর মৌ-র জনপ্রিয়তা কিছুতেই মোকাবিলা করে উঠতে পারছিল না অন্য সিরিয়ালগুলি। সেদিক থেকে হঠাৎ করে মন দিতে চাই সিরিয়ালে শিমূলের চরিত্রটি বেশ মনে ধরেছে দর্শকদের।

জগদ্ধাত্রীর অতি নাটকীয়তা এবং পর্ণার রসিক মেজাজও হার মেনেছে সাদা মাঠা শিমূলের কাছে। নিত্যদিনের যে ওঠাপড়ার মধ্য দিয়ে প্রতিটি মেয়েকে যেতে হয় সেটাই তুলে ধরা হয়েছে শিমূল চরিত্রের মধ্য দিয়ে। সেকারণেই নেটিজেনরা পছন্দ করতে শুরু করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+