নিজের জায়গায় অটুট ‘অনুরাগের ছোঁয়া’, ব্যর্থ মিঠাই, দেখুন টিআরপির তালিকা
এই সপ্তাতে অনুরাগের ছোঁয়া কিন্তু নিজের আসন নিজেই ধরে রাখলে। এবার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া, তারপর প্রাপ্ত নম্বর ৯.৬। যদিও দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী।
সন্ধ্যে হলেই হাতে রিমোট নিয়ে টিভির সামনে ধারাবাহিক দেখতে বসে পড়েন মা ঠাকুমা থেকে কাকিমারা। অফিস থেকে ফিরে সেই সিরিয়ালে মগ্ন হন বাবা, জ্যাঠারা। প্রতি সপ্তাহে কোন সিরিয়াল এগিয়ে আর কে পিছিয়ে তা জানার জন্য মুখিয়ে থাকেন অনেকে। অর্থাৎ বৃহস্পতিবার টি আরপির তালিকা প্রকাশের দিন। চলতি সপ্তাহের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখুন এই সপ্তাহে কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে এগিয়ে গেলো।

কে হল সেরার সেরা
এই সপ্তাতে অনুরাগের ছোঁয়া কিন্তু নিজের আসন নিজেই ধরে রাখলে। এবার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া, তারপর প্রাপ্ত নম্বর ৯.৬। যদিও দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। কিন্তু অনুরাগের ছোঁয়ার থেকে অনেক কম নম্বর এবার সে পেয়েছে। তার নম্বর ৮.৭।

গাঁটছড়া কত নম্বরে রয়েছে
তবে গাঁটছড়া নম্বর কিন্তু অনেকটাই কমেছে, এই ধারাবাহিকটি এই সপ্তাহে নবম স্থানে রয়েছে, যার প্রাপ্ত নম্বর ৬.৫। গৌরী এলো তার নিজের জায়গায় ধরে রেখেছে। তৃতীয় স্থান দখল করেছে সে। তার নম্বর ৮.২। তবে এই সপ্তাতে ও নিজের টিআরপি তালিকা ধরে রাখতে পারেনি মিঠাই। মিঠাই ভক্তদের জন্য বেশ খারাপ খবর। আর কী সে নিজের জায়গা করতে পারবে টিআরপির তালিকায়, তাই জানতে চাইছেন অনুগামীরা।

কে কে টিআরপির তালিকায় স্থান করতে পারল না
বর্তমানে জি বাংলার ধারাবাহিক গৌরী এলো ও খেলনা বাড়ির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে। অনুগামীদের মতে গৌরী এলো এবার ৮.২ নম্বর পেয়েছে আর জগদ্ধাত্রী পেয়েছে ৮.৭। এর থেকে অনুমান করা যায় যে এরকম ভাবে চলতে থাকলে আর কিছুদিন পরে হয়তো জগদ্ধাত্রীর জায়গায় চলে আসবে গৌরী এলো। তবে নতুন ধারাবাহিক সোহাগ জল থেকে তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি তাদের টিআরপির তালিকায় নিজের জায়গা করে নিতে পারেনি।

দেখুন এই সপ্তাহের টিআরপির তালিকা
- প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.৬)
- দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৭)
- তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.২)
- চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি / নিম ফুলের মধু (৭.৮)
- পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৭.২)
- ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী (৬.৯)
- সপ্তম স্থানে রয়েছে রাঙা বউ (৬.৮)
- অষ্টম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৬.৭)
- নবম স্থানে রয়েছে গাঁটছড়া (৬.৫)
- দশম স্থানে রয়েছে মেয়েবেলা (৬.৩)












Click it and Unblock the Notifications