অনুরাগের ছোঁয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই জগদ্ধাত্রীর, টিআরপির তালিকায় কে প্রথম স্থান নিল
বৃহস্পতিবার মানে সিরিয়াল প্রেমীদের কাছে টানটান উত্তেজনার একটা দিন। তাঁরা সকাল থেকেই প্রায় অপেক্ষা করে বসে থাকেন কখন দেখতে পাবেন টিআরপির তালিকা। জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়ার মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলে। কখনোও অনুরাগের ছোঁয়া এগিয়ে যায় তো কখনোও বা জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে কোনও ধারাবাহিক কাকে পেছনে ফেলে এগিয়ে গেল তা দেখুন।
চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া টিআরপির তালিকায় প্রথম স্থানে রয়েছে। সূর্য ও দীপার অভিনয় দেখে বোঝাই যাচ্ছে তাদেরকে পছন্দ করেছেন সিরিয়াল প্রেমীরা। খুব তাড়াতাড়ি মিশকার পর্দা ফাঁস হবে বলে মনে করছেন অনুগামীরা। অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর ৮.২। দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। তবে বেশি পিছিয়ে নেই এই ধারাবাহিকটি, প্রাপ্ত নম্বর ৭.৯।

টিআরপির তালিকা তৃতীয় স্থান দখল করে নিয়েছে গৌরী এলো ধারাবাহিক। যার প্রাপ্ত নম্বর ৭.৪। তবে পল্লবী ও রুবেলের প্রেম থেকে দত্ত বাড়ির কাণ্ডকারখানা যে সিরিয়ালপ্রেমীরা খুব পছন্দ করছেন তা কিন্তু টিআরপির তালিকা দেখলে খুব ভালো বোঝা যায়। বাংলা মিডিয়াম ধারাবাহিকটি কিন্তু পঞ্চম স্থানে নিজের জায়গা করতে সক্ষম হয়েছে। তবে আবির ও শ্রুতিকেও খুব মনে ধরেছে অনুগামীদের তাদের সাবলীল অভিনয় থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই। ষষ্ঠ স্থান দখল করেছে রাঙা বউ।

এদিকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ও হরগৌরী পাইস হোটেলের মধ্যে যে একটা টক্কর চলছে তা টিআরপির তালিকা দেখলে সব থেকে ভালো বোঝা যায়। কারণ দুজনেই দশম স্থানে রয়েছে। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫.৫।
মেয়েবেলা ধারাবাহিকটি রয়েছে নবম স্থানে, যার প্রাপ্ত নম্বর ৫.৭। গত সপ্তাতে রূপা গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ বীথি মাসির চরিত্রে যিনি অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেছেন। তার জায়গায় দেখা মিলছে অনুশ্রী দাসের।

চলতি সপ্তাহের টিআরপির সেরা দশের তালিকা দেখুন
- প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া (৮.২)
- দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী (৭.৯)
- তৃতীয় স্থানে গৌরী এলো (৭.৪)
- চতুর্থ স্থানে নিম ফুলের মধু (৭.২)
- পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম (৬.২)
- ষষ্ঠ স্থানে রাঙা বউ (৬.১)
- সপ্তম স্থানে এক্কা দোক্কা (৫.৯)
- অষ্টম স্থানে পঞ্চমী (৫.৮)
- নবম স্থানে মেয়েবেলা (৫.৭)
- দশম স্থানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ও হরগৌরী পাইস হোটেল (৫.৫)












Click it and Unblock the Notifications