সেরাই রইল অনুরাগের ছোঁয়া, কত নম্বরে মেয়েবেলা, জগদ্ধাত্রী? দেখুন টিআরপির তালিকা
বাংলা ধারাবাহিকের সঙ্গে বাঙালি দর্শকদের এক নিবিড় সম্পর্ক বলা চলে, সন্ধ্যে হলেই টিভির সামনে বসে পড়েন সিরিয়াল প্রেমীরা। সারা সপ্তাহ জুড়ে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। বৃহস্পতিবার যেন তারই ফলাফল বেরোবার দিন। কোন ধারাবাহিক কোন সিরিয়ালকে পেছনে ফেলে সেরার সেরা শিরোপা জিতে নিল সেটাই দেখার বিষয়।
চলতি সপ্তাহের টিআরপির তালিকা ইতিমধ্যে হাতে চলে এসেছে। দেখুন কোন ধারাবাহিক দশের মধ্যে মধ্যে রইল, কেই বা ছিটকে গেল, দেখুন।

সেরার সেরা কোন ধারাবাহিক হল
চলতি সপ্তাহে সেরা শিরোপা জিতে নিল অনুরাগের ছোঁয়া। সূর্য আর দীপার জীবনের ঘটনা দেখে চোখ সরাতে পারছেন না অনুগামীরা। তবে দ্বিতীয় স্থান কিন্তু কাউকে ছেড়ে দেয়নি জগদ্ধাত্রী। ৭.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে সে।

গৌরী এলো, পঞ্চমী কত নম্বরে
নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে খেলনা বাড়ি অর্থাৎ দ্বিতীয় স্থানে ৭.৩ নম্বর নিয়ে এসেছে এই ধারাবাহিক। তবে হাড্ডি লড়াই চলছে গৌরী এলো এবং নিম ফুলের মধু, দুজনেই ৭.১ নম্বর। ৪ নম্বরে নিজেদের জায়গা করে নিয়েছে তারা। আগের সপ্তাহের মতন এই সপ্তাতে পঞ্চমী পঞ্চম স্থান ধরে রেখেছে, তার প্রাপ্ত নম্বর ৬.৬।

স্লট পরিবর্তন তোমার খোলা হওয়ার
সেরা দশের মধ্যে এখনোও জায়গা করতে পারিনি তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি। ২৭ মার্চ থেকে রাত সাড়ে নটার স্লট পরিবর্তন করা হয়েছে এই ধারাবাহিকের। রোজ দুপুর তিনটে সময় দেখা যাবে এই ধারাবাহিক। কারণ ওই সময় দেখানো হবে এক নতুন ধারাবাহিক, নাম মুকুট। বর্তমানে শুরু হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ নামের একটি ধারাবাহিক। এই ধারাবাহিক টিআরপির তালিকায় কবে নিজের জায়গা করতে পারে সেটাই দেখার বিষয়।

সেরা দশের তালিকায় কোন কোন ধারাবাহিক উঠে এল, দেখুন
- প্রথম স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৫)
- দ্বিতীয় স্থান পেয়েছে জগদ্ধাত্রী (৭.৯)
- তৃতীয় স্থান পেয়েছে খেলনা বাড়ি (৭.৩)
- চতুর্থ স্থান পেয়েছে গৌরী এলো ও নিম ফুলের মধু (৭.১)
- পঞ্চম স্থান পেয়েছে পঞ্চমী(৬.৬)
- ষষ্ঠ স্থান পেয়েছে রাঙা বউ (৬.৫)
- সপ্তম স্থান পেয়েছে মেয়েবেলা ও বাংলা মিডিয়াম (৬.৩)
- অষ্টম স্থান পেয়েছে গাঁটছড়া ও মিঠাই (৫.৯)
- নবম স্থান পেয়েছে সোহাগ জল (৫.৭)
- দশম স্থান পেয়েছে এক্কা দোক্কা (৫.৬)












Click it and Unblock the Notifications