টিআরপির তালিকায় বড় চমক, তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’, বেঙ্গল টপার কে?
কোন ধারাবাহিক কোন ধারাবাহিককে পিছনে ফেলে এগিয়ে গেলো, কে কত নম্বর দখল করল টিআরপির তালিকায়, কেই বা হল সেরার সেরা, তা জানার জন্য লক্ষ্মীবারে মুখিয়ে থাকেন অনুগামীরা। আজ সেই ফলাফলের দিন। বৃহস্পতিবার মানেই অনুগামীদের কাছে বেশ চিন্তার ব্যাপার, যতক্ষণ না পর্যন্ত টিআরপির তালিকা হাতে আসে ততক্ষণ পর্যন্ত।

কত নম্বরে রয়েছে জগদ্ধাত্রী
চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। ৯ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে সে, প্রত্যেকবারের মতন এবারও দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তার কিন্তু অনেকটাই নম্বর কমেছে ৮.৩ নম্বর। তৃতীয় স্থান দখল করেছে নিম ফুলের মধু, পল্লবী আর রুবেলের ধারাবাহিক দেখে মোহিত হচ্ছেন অনুগামীরা। যে আগেরবার পঞ্চম স্থান দখল করেছিল সেই এবার তৃতীয় স্থানে উঠে এসে অবাক করে দিলে অনুগামীদের।

টিআরপির তালিকায় মিঠাই কত নম্বরে
মেয়েবেলা ধারাবাহিক ও কিন্তু বেশ নজর কাড়ছে সকলের, টিআরপির তালিকায় সে নিজের জায়গা করে নিয়েছে। চলতি সপ্তাহে মেয়েবেলা ধারাবাহিকটি অষ্টম স্থানে রয়েছে, ৬.৪ নম্বর পেয়েছে সে। তবে মিঠাই ভক্তদের জন্য এবার একটু খারাপ খবর, কারণ মিঠাই ইতিমধ্যে দশম স্থানে চলে গেছে, তার প্রাপ্ত নম্বর ৬.১।

দেখে নিন চলতি সপ্তাহের সেরা দশের তালিকা
- প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.০)
- দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৩)
- তৃতীয় স্থানে নিম ফুলের মধু (৭.৮)
- চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো (৭.৭)
- পঞ্চম স্থানে রয়েছে খেলনা বাড়ি (৭.৫)
- ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী(৬.৭)
- সপ্তম স্থানে রয়েছে রাঙা বউ (৬.৬)
- অষ্টম স্থানে রয়েছে মেয়েবেলা (৬.৪)
- নবম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৬.২)
- দশম স্থানে রয়েছে মিঠাই (৬.১)

আসছে নতুন ধারাবাহিক
ফের আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ফুলকি', ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।
লকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।












Click it and Unblock the Notifications